এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২০৮
লালন-গীতিকা
ও সে পাগল বিনে পাগলের কি
বোঝে মনের ব্যথা॥
যা রে ছিদাম যা রে তুই ভাই
আমার হাল আর শুনে কাজ নাই,
অতি বিনয় ক’রে বলে লালন,
কানাই পদে রবে তা॥
৩০২
তোরা আয় দেখে যা নূতন ভাব এনেছে গোরা।
মুড়িয়ে মাথা গলে কেতা কটিতে কোপীন ধড়া॥
গোরা হাসে কাদে ভাবের অন্ত নাই,
সদা দীন দরদী বলে ছাড়ে হাই,
জিজ্ঞাসিলে কয় না কথা
হয়েছে কি ধন-হারা॥
গোরা শাল ছেড়ে কেীপীন পরেছে,
আপনি মেতে জগৎ মাতিয়েছে,
মরি হায় কি লীলে কলিকালে
বেদবিধি চমৎকারা॥
সত্য ত্রেতা দ্বাপর কলি হয়
গোরা তার মাঝে এক দিব্যযুগ দেখায়;
অধীন লালন বলে, ভাবুক হ’লে
সে ভাব জানে তারা॥
৩০৩
কার ভাবে শ্রাম নদেয় এলো।
ও তার ব্রজের ভাবের কি অসুসার ছিল॥