বিষয়বস্তুতে চলুন

পাতা:শ্রীমদ্‌ভগবদ্‌গীতা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
শ্রীমদ্ভগবদগীতা

 তখন অৰ্জুন সেইখানে স্থিত উভয়সেনায় পিতৃব্যগণ, পিতামহগণ, আচাৰ্য্যগণ, মাতুলুগণ, ভ্রাতৃগণ, পুত্ৰগণ, পৌত্ৰগণ, শ্বশুরগণ, সখিগণ[১]  [২]এবং স্বহৃদগণকে দেখিলেন । ২৬।

তান্ সমীক্ষ্য স কৌন্তেয়ঃ সর্ববান্ বন্ধুনবস্থিতান্ ।
 কৃপয়া পরয়াবিষ্টো বিষীদন্নিদমব্ৰবীৎ ॥২৭॥

 সেই কুন্তীপুত্র সেই সকল বন্ধুগণকে অবস্থিত দেখিয়া, পরম কৃপাবিষ্ট হইয়া বিষাদপূর্ব্বক এই কথা বলিলেন। ২৭।

অৰ্জ্জুন উবাচ

দৃষ্টে মান্ স্বজনান্ কৃষ্ণ যুযুৎসূন্ সমবস্থিতান্ ।সীদন্তি মম গাত্রাণি মুখঞ্চ পরিশুষ্যতি ॥ ২৮॥

অর্জুন বলিলেন-

 হে কৃষ্ণ! এই যুদ্ধেচ্ছু সম্মুখে অবস্থিত স্বজনগণকে দেখিয়া আমার শরীর অবসন্ন হইতেছে এবং মুখ শুষ্ক হইতেছে। ২৮।

বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে। গাণ্ডীবং স্রংসতে হস্তাৎ ত্বক্ চৈব পরিদহ্যতে। ২৯।

 আমার দেহ কাঁপিতেছে রোমহর্ষ জন্মিতেছে, হস্ত হইতে গাণ্ডীব খসিয়া পড়িতেছে এবং চৰ্ম্ম জ্বালা করিতেছে। ২৯।

ন চ শক্লোম্যবস্থাতুং ভ্রমতীব চ মে মনঃ। নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব ॥ ৩০ ॥


  1. ↑ সখা ও সুহৃদে অবশ্য প্রভেদ আছে। যাঁহার নিকট উপকার পাওয়া গিয়াছে সেই সখা।
  2. ↑ দৃষ্টে মং স্বজনং কৃষ্ণ যুযুৎসুং সমুপস্থিতম্। ইতি পাঠান্তর আছে।