বিষয়বস্তুতে চলুন

পাতা:শ্রীহংসদূতকাব্যম্‌.pdf/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3bూ8 ঐহংসদূতম্ অনুবাদ । ধিনি ভগবান শ্রীকৃষ্ণে প্রেমবান, সৰ্ব্বদা ভাগবতরসমগ্ন বা ভক্তগণের প্রতি ভক্তিমান, আজন্ম প্রাকৃত জড়বিষয়রসাস্বাদে বিমুখ, ভক্তি দ্বারা যিনি নিখিল মানবের মনোহরণ করেন, যিনি গৌড়েশ্বর প্রদত্ত পরম সম্মান-সুচক উপাধি প্রাপ্ত হইয়া ‘সাকর মল্লিক” নামে বিশ্বে বিদিত, ব্যাসনন্দন ভাগবতপরমহংসচুড়ামণি শ্ৰীশুকদেবের মত ধিনি জ্ঞান-ভক্তি বৈরাগ্যশীলগণের মুকুটমণি, সেই অনিৰ্ব্বচনীয় গুণাধার ঐযুক্ত কেহ’ জগতে পরমোৎকর্ষে বর্তমান আছেন । এই শ্লোকে শ্ৰীপাদ রূপগোস্বামি-মহোদয় তদীয় শ্ৰীগুরুদেব ও জ্যেষ্ঠভ্রাতা ঐসনাতনগোস্বামি-চরণকে পরম শ্রদ্ধাভরে নমস্কারপূর্বক গ্রন্থ সমাপ্ত করিয়াছেন । শ্ৰীকৃষ্ণদাস কবিরাজ-গোস্বামিপাদকৃত শ্রীচৈতন্য চরিতামৃতের মধ্যলীলার প্রথম পরিচ্ছেদে শ্ৰীমন মহাপ্রভুর সহিত শ্ৰীপাদ রূপ-সনাতনগোস্বামি-যুগলের রামকেলিতে মিলন-প্রসঙ্গ বর্ণিত হইয়াছে । সেখানে উক্ত আছে,— ‘র্তাহা দুইজন জানাইল প্রভুর গোচরে । রূপ সাকরমল্লিক আইলা তোমা দেখিবারে ।” পুনশ্চ,— ‘শুনি মহাপ্রভু কহে শুন রূপ-দবীর খাস তুমি দুই ভাই মোর পুরাতন দাস ।" এখানে ‘দবীর খাস' শ্রীরূপ গোস্বামিপাদের গৌড়েশ্বর প্রদত্ত উপাধি ও ‘সাকরমল্লিক' ঐসনাতনগোস্বামিপাদের উপাধি বুঝিতে হইবে । কারণ গ্রন্থ শেষে ইপাদরূপগোস্বামী তীয় পূজ্যতম অগ্রজ-বর্ষ্যকে ‘সাকর বলিয়া উল্লেখ করায় সকল সন্দেহের নিরসন হইল । অনেকে এ বিষয়ে উপাধিপরিবর্তনরূপ ভ্রমে পতিত হইয়াছেন । -