এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
[ ৩৯ ]
পকারান্ত-অপ্ শব্দ।
অপ্ শব্দ কেবল বহুবচনে হয়।
| বহুবচন | |
| প্রথমা | আপঃ |
| দ্বিতীয়া | অপঃ |
| তৃতীয়া | অদ্ভিঃ |
| চতুর্থী | অদ্ভ্যঃ |
| পঞ্চমী | অদ্ভ্যঃ |
| ষষ্ঠী | অপাম্ |
| সপ্তমী | অপ্সু |
ক্লীবলিঙ্গ।
তকারান্ত-শ্রীমৎ শব্দ।
| একবচন | দ্বিবচন | বহুবচন | |
| প্রথমা | শ্রীমৎ | শ্রীমতী | শ্রীমন্তি |
| দ্বিতীয়া | শ্রীমৎ | শ্রীমতী | শ্রীমন্তি |
আর আর বিভক্তিতে পুংলিঙ্গের মত। প্রায় সমুদায় তকারান্ত ক্লীবলিঙ্গ শব্দ শ্রীমৎ শব্দের ন্যায়।