So ग२ । কাগজ আছে। এই খবরের কাগজ চিরকালটা বাঙ্গালীদের সঙ্গে শক্রিতা বঁটরিয়া কাটাইয়াছে। | সুরেন্দ্র বাবুর উপরি উক্ত লেখাটী নকল করিয়া ‘ইংলিশম্যান” পত্ৰ লেখেন যে এতদ্বারা হাইকোটের অপমান কয়া হইয়াছে। জজ নারিসের ইংলিশম্যানের কথা পড়িয়া মনে হইল,--“তাইত !”। আর | অমনি তিনি বেঙ্গালী পত্রের সম্পাদক সুরেন্দ্র বাবু ও ঐ পত্রের ছাপাওয়ালা বাবু রামকুমার দের উপর সমন অর্থাৎ আদালতে আসিবার হুকুম জারি করিলেন। সুরেন্দ্র বাবু সমান পাইয়াই, হাইকোর্টে আসেন, এবং তথায় জানিতে পান যে ব্ৰাহ্মপাবলিক ও পিনিয়ান শালগ্ৰাম সম্বন্ধে যাহা লিখিয়াছিলেন তাহা সত্য নহে। অর্থাৎ জজ নরিস জোর BBBB DDDDBD DBDBB BDD SS BD DuDBD DBDB সম্মতি লইয়া তাহদের ইচ্ছামতেই তিনি হিন্দুদের একজন দেবতাকে হাইকেটের বারান্দায় আনিয়া উপস্থিত করেন। পরে দিন প্ৰধান ব্ধিচারপতি গার্থ সাহেব, নরিস সাহেব ও অপর দুইজন ইংরাজ জজ ও আমাদের দেশের রত্ন জজ রমেশচন্দ্ৰ মিত্ৰকে লইয়া সুরেন্দ্র বাবুর বিচার করিতে বসেন । সুরেন্দ্ৰ বাবুকে লোকে এত ভাল বাসে, ও এই বিচার কিরূপ হইবে সে বিষয়ে লোকের এত উৎকণ্ঠা হইয়াছিল যে বিচারের দিন হাইকোর্টের গার্থ সাহেবের এজলাসে, বারান্দায়, উঠানে পৰ্য্যন্ত তিল ফেলিবার স্থান ছিল না । কেবল হাইকোর্টের প্ৰকাণ্ড বাড়িটী যে লোকে পরিপূর্ণ হইয়াছিল। তাহা নহে ; বাহিরের রাস্তায়, ও পাশের মাঠে পৰ্য্যন্ত KDBDB DDB BDBD DDD DkuDuDD SS কোনও বিষয়ে ভুল হইয়াছে জানিতে পারিলে DDS SBBDD BBBD BBS D DBBBDD S DDS শোধরাইবার চেষ্টা করা উচিত । ইহাতে সত্যপ্রিয়তা প্ৰকাশ পায় ; ইহাদ্বারা চরিত্রের মাহাত্ম্য *} হয়। যথাৰ্থ বীরত্বের লক্ষণই এই । সুরেন্দ্ৰ গ্ৰাহ্মপাবলিক ও পিনিয়নের যে কথা সত্য বলিয়া লইয়াছিলেন, তাহা ঠিক সত্য নহে জানিতে পারিয়া, আপনার ভুল স্বীকার করিলেন। এবং ভুল-বিশ্বাসের উপর নির্ভর করিয়া জজ নরিসের প্রতি যে কটু কথা ব্যবহার করিয়াছেন তাহার জন্যও দুঃখ প্ৰকাশ করিলেন । কিন্তু তাঁহাকে এই রূপ ভাবে বিচার করিবার ক্ষমতা হাইকোটের নাই ; এ কথাও সঙ্গে সঙ্গে বলিলেন । তবে ক্ষমতা আছে কি না। এ বিষয় ভাল করিয়া তর্ক বিতর্ক করিতে হইলে অনেক আইন কানুন, অনেক নজির ও অনেক খাতা পত্ৰ খুজিতে হইবে ; সুতরাং তিনি জজদিগের নিকট কিছুকালের জন্য তাহার মোকদমা মুলতবি অর্থাৎ থামাইয়া রাখিতে প্ৰাৰ্থন। করিলেন, কিন্তু তিনি যে বারিষ্টার নিযুক্ত করি য়াছিলেন তিনি সুরেন্দ্র বাবুর এই প্রার্থনায় | দুকথা বলা উচিত বোধ করিলেন না । সুতরাং তিনি এ বিষয়ে বেশি কিছু বলিলেন না । জঙ্গের। এই প্ৰাৰ্থন আগ্ৰহ কৰিলেন,-ও পরদিন সুরেন্দ্ৰ বাবুকে বিনা পরিশ্রমে দুইমাস কাল প্রেসীডেন্সী জেলে (হরিণবাড়ীতে)কয়েদ থাকিতে হুকুম দিলেন। এই কারণেই আজ আমাদের প্ৰিয় সুরেন্দ্ৰ বাবু কারাগারে । “সখ।” বালক বালিকাদিগের পত্র, তাহার আইন কানুন লইয়া বিচার করিবার প্রয়োজন নাই। সুতরাং সুরেন্দ্র বাবু অন্যায় করিায়াছেন কি না, হাইকোটের তাহাকে এই রূপ শাস্তি দিবার অধিকার আছে কি না, অথবা যে দোষে কিছুদিন পূর্বে এই হাইকোটেই ইংরাজ টেইলর সাহেবের কেবল জরিমানা হইয়াছিল, ও ইংলিশম্যান পত্রের সম্পাদক-সাহেব ক্ষমা চাহিয়া মুক্তিলাভ করিয়াছিলেন, সেই অপরাধে বাঙ্গালী সুরেন্দ্ৰ নাথের দুইমাস কারাদণ্ড ন্যায় হইয়াছে কি অন্যায় হইয়াছে, তাহার আলোচনা আমরা করিব না। কিন্তু সুরেন্দ্ৰ বাবু দেশের হিতৈষী, সুরেন্দ্ৰ বাবু ছেলেদের-“সখা’র অনেক পাঠকের - শিক্ষক, তাই সুরেন্দ্র বাবুর অপমানে আমরা দুঃখিত হইয়াছি ;
পাতা:সখা (১ম ২য় ৩য় বর্ষ) - শিবনাথ শাস্ত্রী .pdf/৯১
অবয়ব