বিষয়বস্তুতে চলুন

পাতা:সবুজ পত্র (পঞ্চম বর্ষ) - প্রমথ চৌধুরী.pdf/৪৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

5A \S3 gjQ শ্ৰীমান চিরকিশোর, कळJाौद्मभू আর পাঁচজনের দেখাদেখি আমিও অতঃপর গল্প লিখতে সুরু করেছি, কেননা গল্প না লিখলে আজকাল সাহিত্য-সমাজে কোনরূপ প্রতিষ্ঠা লাভ করা যায় না। ইতিপূর্বে যে লিখিনি তার কারণ লেখবার এমন কোনও বিষয় দেখতে পাই নি, যা পূর্ব-লেখকরা দখল করে না। নিয়েছেন। শেষটা আবিষ্কার করলুম, বাঙলার গল্প-সাহিত্যে আদর্শ পুরুষের সাক্ষাৎ লাভ করা বড়ই দুর্লভ, যা দুর্লভ। তাই সুলভ করবার উদ্দেশ্যেই আমার এ গল্প লেখা। আমার হাতের প্রথম গল্পটি তোমাকে পাঠিয়ে দিচ্ছি, যদি তোমার মতে সেটি উৎরে থাকে, তাহলে পরে ঐ বিষয়ে একটি বড় গল্প লিখব, ক্রমে সাহস বেড়ে গেলে অবশেষে এই একই বিষয়ে চাই কি একটি মহাকাব্যও লিখতে পারি। একটা কথা বলে রাখি, মানুষে যাকে সুন্দর বলে এ গল্পের ভিতর তার নাম গন্ধও নেই।-যদি কিছু থাকে ত, আছে শিব। আর সত্য ?-গল্পের ভিতর ও-বস্তু সেই খোঁজে, ষে ইতিহাস ও উপন্যাসের ভেদ জানেনা। তোমার দৃষ্টির জন্য এইসঙ্গে গল্পটির জাবেদা নকল পাঠাচ্ছি।