বিষয়বস্তুতে চলুন

পাতা:সমাজ-সমস্যা - যামিনীমোহন ঘোষ.pdf/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ-সমস্যা ֆ ՀԳ অতএব দেখা যাইতেছে সর্বপ্রথমে সমাজভুক্ত লোকদিগকে সত্য কথা বলাইতে অভ্যাস করা রূপ শিক্ষাই প্ৰথম দরকার । কেন না, এক সত্য কথা বলিতে অভ্যাস করিলেই সচ্চরিত্র, সৎসাহসী এবং সৎকৰ্ম্মানুষ্ঠানী হওয়া যায় । সুতরাং সমাজে প্রথম এবং প্ৰধান শিক্ষণীয় বিষয়ই সত্য কথা বলিতে অভ্যাস করা । সমাজে দ্বিতীয় শিক্ষণীয় বিষয় বিনয় । সকলেরই বিনয়ী হওয়া নিতান্ত দরকার ; কিন্তু সমাজভুক্ত লোকদিগকে বিনয়ী হইতে হইলে যে একবারে গোবৰ্দ্ধনাচাৰ্য্য বা গাধা সাজিতে হইবে তাহা নহে। কিংবা বিনয়ী হইলেই যে লোকে সৎসাহসী হইবে না, সর্বদা শান্ত সুশীল ছেলেট হইবে তাহা নহে। বিনয় ভদ্রতা ও সৎসাহসিকতার প্রতিবাদী নহে। মহাবীর নেপোলিয়ান অতি সাহসী পুরুষ ছিলেন, অনেক যুদ্ধে আপনিই তিনি অগ্ৰে গমন করিয়া সৈন্য পরিচালনা করিয়াছেন । অনেক ক্ষেত্রে তাহাকে প্ৰাণের মমতা পরিত্যাগ করিতে হইয়াছিল। তিনি অতিশয় সাহসী পুরুষ ছিলেন। কিন্তু তাই বলিয়া তিনি যে বিনয়ী ছিলেন না। তাহা DDDLS SDDDKKDDDDO BD DB BDDD DBB অধিকতর অবনত হইয়া প্ৰতি অভিবাদন করিতেন । প্ৰাতঃস্মরণীয় ঈশ্বরচন্দ্ৰ বিদ্যাসাগর মহাশয় অতিশয় সাহসী লোক ছিলেন । শুনিয়াছি একদিন তিনি এই কলিকাতায় মাননীয় গভর্ণর জেনােরলের সঙ্গে দেখা করিতে যাইয়া পাহারাওয়ালা তাহার নিকট তাহার নামের কার্ড চাওয়ায় তিনি তথা হইতে ক্ৰোধিত হইয়া চলিয়া আসিলেন, এবং তঁহার পশ্চাৎ পশ্চাতেই লোক আসিয়া,