भिक्षारूgaङ्गे । Ο Σ. Ν জীবের নৈরূপ্যহেতু ছায়া নাই, জীবের সার্বজ্ঞ্যাদি শ্রবণ না থাকায় তাদৃশী শক্তি নাই। যদ্রপ শুক্তিস্বরূপানভিজ্ঞ জন কর্তৃক শুক্তিতে রজত আরোপিত হয়, তদ্রুপ ব্ৰহ্মস্বরূপান ভিজ্ঞ কর্তৃক ব্রহ্মে জগৎ আরোপিত হয় ; অতএব রজাতের ন্যায় জগৎ মিথ্যা, এতদৰ্থ, ‘রাজ্জামহের্ভোগাভবাভবৌ যথা৷” এই স্মৃত্যৰ্থাভাস আশ্রয় করিয়া অদ্বৈতৈকদেশী যে কল্পনা করেন, তদদূষিত করিতেছেন। যথা, যন্নামাকৃতিভি গ্রাহৎ পঞ্চবর্ণমবাধিতং । ব্যর্থেনানর্থবাদোয়ং দ্বয়ং পণ্ডিত মানিনাং ৷ অস্যার্থঃ, নাম দ্বারা আকৃতি দ্বারা এবং রূপ দ্বারা গ্ৰাহা এই ভূম্যাদিপঞ্চকদ্বৈত অবাধিত, অর্থাৎ সত্য যে ঈশ্বর তৎশক্তিময়ত্বহেতু সত্য। সৎ প্রতিপক্ষ অনুমানদ্বারা শুক্তি রজত তুল্য অর্থবাদ অর্থাৎ মিথ্যা, এই কথন পণ্ডিতমানীদিগের হয়। পণ্ডিতের হয় না। সেইহেতু এই অর্থ করিতে হইবে যে, এই গ্রন্থে পূর্বে ভগবৎপ্ৰাপ্তিহেতুভূত ভক্তি উপদিষ্ট হইয়াছে, অতএব ভক্তি প্রতিকূল পরনিন্দ ও প্রশংসায় আবশ্যক নাই। কিন্তু অবস্তুত্বরূপে প্ৰপঞ্চের বিকিরিত্ব ও পারতন্ত্র্য যাহা দৰ্শিত আছে, সে স্থলে অবস্তু শব্দের পরিণামী এই অৰ্থ জানিবে। তথাচ বিষ্ণুপুরাণে, যত্ত্ব কালান্তরেণাপি নান্য সংজ্ঞামুপৈতি বৈ । পরিণামাদিসং ভুতাং তদ্বস্তু নৃপ তচ্চ কিং। অনাশি পরমার্থঞ্চ প্রাজ্ঞৈর ভূপগম্যতে। তত্ত্ব নাশি ন সন্দেহে নাশিন্দ্রব্যোপাপাদিতৎ ৷ অস্যার্থঃ, যদ্বস্তু কালান্তরে ও পরিণামাদিকৃত অন্যসংজ্ঞা প্ৰাপ্ত হন না, সে বস্তু কি ? সেই প্রশ্নে উত্তর, পরিণামজাত-রূপ-নাম-শূন্য যে বস্তু, তাহাকে পারমার্থিক বস্তু প্ৰাজ্ঞজন কহোন। আর যদ্বস্তু
পাতা:সিদ্ধান্তরত্ন (দ্বিতীয় খণ্ড) - উপেন্দ্রমোহন গোস্বামি.pdf/২১
অবয়ব