বিষয়বস্তুতে চলুন

লালন-গীতিকা/২৯৬

উইকিসংকলন থেকে
​

২৯৬

ধড়ে কোথায় মক্কা মদীনে চেয়ে দেখ নয়নে[১]।
ধড়ের খবর না জানলে ঘোর যাবে না কোনদিনে

​

ওহাদানিয়েৎ-এর রাহা
ভুল যদি মন কর তাহা
হুজুর যেতে পথ পাব না
ঘুরবি কত ভুলে[২]॥
উপর-ওয়ালা সদর বাড়ি
অচিন দেশে তার কাছারি
সদায় করে হুকুম জারী
মক্কায় বসে নির্জনে॥
চারি রাহার[৩] চারি মকবুল
ওহাদানিয়েতে রছুল,
সিরাজ সাঁই কয়, না জেনে উল
লালন তুই ঘুরিস কেনে॥

  1. ↑ নজরে
  2. ↑ ভুবনে
  3. ↑ রাহে