সাহায্য:নতুনদের জন্য বৈধকরণ নির্দেশিকা
| ← ← হরফ সংক্রান্ত | নতুনদের জন্য বৈধকরণ নির্দেশিকা | Transclusion → → |
| কিভাবে কাজকে বৈধকরণ করবেন। মুদ্রণ সংশোধন পরীক্ষণ এবং সমাপ্তিকরণ। |
একটি পাতা, অথবা একটি সম্পূর্ণ বই মুদ্রণ সংশোধন করার পর, এটি পুণঃপরীক্ষা করা দরকার, যাতে করে নিশ্চিত হওয়া যায় যে সঠিকভাবে মুদ্রণ সংশোধন হয়েছে। এই পদ্ধতি আমাদেরকে নিশ্চিত হতে সহায়তা করে যে, আমাদের কাজ যথাসম্ভব মূল এর সাথে সামঞ্জস্যপূর্ণ। একেই বৈধকরণ বলে।
বৈধকরণ কি?
[সম্পাদনা]বৈধকরণ হচ্ছে সাধারণভাবে অন্যের মুদ্রণ সংশোধন করা কাজকে পুনঃপরীক্ষা করা এবং প্রতিপাদন করা যে সবকিছু সঠিক। বৈধকরণ হচ্ছে মুদ্রণ সংশোধনের সর্বশেষ ধাপ। একটি পাতাকে মুদ্রণ সংশোধন করার পর, বৈধকরণ করার জন্য ভিন্ন একজন ব্যবহারকারী প্রয়োজন।
বৈধকরণ বোতাম
[সম্পাদনা]সাধারণতঃ,আপনি যখন একটি পাতা সম্পাদনা করেন পাতার: নামস্থান এ, তখন নিচের সম্পাদনা বাক্সের বোতামগুলো দেখাবে এ রকম:

যদি পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়ে থাকে এবং আপনি বৈধকরণ করতে পারেন, তখন নিচের সম্পাদনা বাক্সের বোতামগুলোর পরিবর্তন দেখাবে এ রকম:

"গোল বোতাম"গুলোর সর্বডানের সবুজ বোতামটি ("পাতার অবস্থা" শব্দের পাশে) হল বৈধকরণ বোতাম।
কিভাবে বৈধকরণ করবে
[সম্পাদনা]| বৈধকরণ হল দ্বিতীয় ও শেষ বারের মত মুদ্রণ সংশোধন। এর উদ্দেশ্য হল প্রথম বার মুদ্রণ সংশোধনের পরেও যদি কোন ভুল থাকে সেটিকে সংশোধন করে লেখাটিকে নির্ভুল ও নিখুঁত করা। সাধারণত বৈধকরণ হয়ে গেলে পাতাটির দিকে আর নজর দেওয়া হয় না, তাই এই ধাপের গুরুত্ব অত্যন্ত বেশি। তাই বৈধকরণ সংরক্ষণ করা আগে নিশ্চিত হোন, আপনি সকল ভুলগুলি পুঙ্খানুপঙ্খভাবে পর্যবেক্ষণ করেছেন ও পরিবর্তন করেছেন। বৈধকরণ করার পরেও কোনো ভুল (বিশেষত বানান ভুল ও প্রথমিক বিন্যাস ও ইত্যাদি) থেকে যাওয়া বাঞ্ছনীয় নয়। কেউ ভুল বৈধকরণ বার বার করলে, তাকে সম্পাদনা করতে বাধা দেওয়াও হতে পারে। |
- মুদ্রণ সংশোধনকৃত একটি পাতায় যান
- নির্ঘণ্ট পাতায় এর পৃষ্ঠা নম্বরটি হলুদ রঙে চিহ্নিত করা থাকবে।
- পৃষ্ঠার উপরে এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি। বার্তাটি প্রদর্শন করবে। এটিও হলুদ রঙে চিহ্নিত করা থাকবে।
- পাতাটি সম্পাদনার জন্য সম্পাদনায় ক্লিক করুন।
- মুদ্রণ সংশোধিত লেখাগুলো স্ক্যান পাতার সাথে মিলিয়ে পুন নিরীক্ষা করুন (মুদ্রণ সংশোধনের মত)।
- যদি সঠিক না হয়, তবে:
- প্রয়োজনীয় পরিবর্তন করে পাতাটি সঠিক করুন।
- মুদ্রণ সংশোধিত নয় (লাল) অথবা সমস্যাসঙ্কুল (নীল) হিসাবে পাতার অবস্থা পরিবর্তন করুন। সম্পাদনা সারাংশে বর্ণনা করুন কেন এমন করছেন। ভিন্ন একটি পাতা বৈধকরণ করতে চেষ্টা করুন।
- যদি সঠিক থাকে (অথবা সবকিছু ঠিক করে থাকেন), চালিয়ে যান।
- যদি সঠিক না হয়, তবে:
- বৈধকরণ (সবুজ) বোতামটি চিহ্নিত করে পাতার অবস্থা পরিবর্তন করুন। সারাংশে "
/* বৈধকরণ */" হিসেবে পরিবর্তন হবে। - পাতাটি সংরক্ষণ করুন।
- পাতাটি এখন বৈধকরণ হয়েছে।
- "এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে।" বার্তাটি পাতার উপরে দেখাবে। এই বার্তাটি সবুজ রঙে চিহ্নিত হবে।
- যখন নির্ঘণ্ট পাতায় দেখাবে, সেখানেও পাতার নম্বরটি সবুজ রঙে চিহ্নিত দেখাবে।
বৈধকরণ নীতি
[সম্পাদনা]| বৈধকরণ হল দ্বিতীয় ও শেষ বারের মত মুদ্রণ সংশোধন। এর উদ্দেশ্য হল প্রথম বার মুদ্রণ সংশোধনের পরেও যদি কোন ভুল থাকে সেটিকে সংশোধন করে লেখাটিকে নির্ভুল ও নিখুঁত করা। সাধারণত বৈধকরণ হয়ে গেলে পাতাটির দিকে আর নজর দেওয়া হয় না, তাই এই ধাপের গুরুত্ব অত্যন্ত বেশি। তাই বৈধকরণ সংরক্ষণ করা আগে নিশ্চিত হোন, আপনি সকল ভুলগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেছেন ও পরিবর্তন করেছেন। বৈধকরণ করার পরেও কোনো ভুল (বিশেষত বানান ভুল ও প্রথমিক বিন্যাস ও ইত্যাদি) থেকে যাওয়া বাঞ্ছনীয় নয়। কেউ ভুল বৈধকরণ বার বার করলে তাকে সম্পাদনা করতে বাধা দেওয়াও হতে পারে। |
- কোন পাতার বৈধকরণ করতে আপনাকে অবশ্যই নিবন্ধিত ব্যবহারকারী হতে হবে।
- কোন পাতার বৈধকরণ করতে আপনাকে অবশ্যই লগইন হতে হবে।
- যে পাতাটি আপনি মুদ্রণ সংশোধন করেছেন সেটি বৈধকরণ করতে পারবেন না।
- কেবল মুদ্রণ সংশোধিত (হলুদ) পাতা বৈধকরণ করা যাবে। অন্য কোন পাতার অবস্থার পাতা বৈধকরণ করা যাবে না।
সহায়ক লিঙ্ক
[সম্পাদনা]- বৈধকরণ প্রয়োজন এমন সকল বিষয়শ্রেণীর অন্তর্ভুক্ত পাতা পাওয়া যাবে এখানে বিষয়শ্রেণী:মুদ্রণ সংশোধন করা হয়েছে।
- লক্ষ্যহীন যেকোন পাতা যার বৈধকরণ প্রয়োজন এখানে দেখুন