বিষয়বস্তুতে চলুন

সুকুমার সমগ্র রচনাবলী (প্রথম খণ্ড)/আবোল তাবোল/বাবুরাম সাপুড়ে

উইকিসংকলন থেকে
পুণ্যলতা চক্রবর্তী, কল্যাণী কার্লেকর সম্পাদিত
(পৃ. ৩৪)

বাবুরাম সাপুড়ে

বাবুরাম সাপুড়ে, কোথা যাস্‌ বাপুরে?
আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা—
যে সাপের চোখ্‌ নেই, শিং নেই, নোখ্‌ নেই,
ছোটে না কি হাঁটে না, কাউকে যে কাটে না,
করে নাকো ফোঁস্‌ফাঁস্‌, মারে নাকো ঢুঁশ্‌ঢাঁশ,
নেই কোন উৎপাত, খায় শুধু দুধ ভাত—
সেই সাপ জ্যান্ত গোটা দুই আন্‌ তো!
তেড়ে মেরে ডাণ্ডা ক’রে দেই ঠাণ্ডা।