বিষয়বস্তুতে চলুন

পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চতুর্থ সর্গ।
৩৭


কর্ণে প্রবেশিবে গান এই ভাবি মনে।
কাষ্ঠশঙ্কু দিয়া কর্ণ রোধে দ্বিজগণে।
কৌশিক এবং তাঁর যত শিষ্যগণ।
সকলে আপন মনে করিল চিন্তন।
অকস্মাৎ নিজগুণ গাওয়াইল ভূপ।
জিহ্বাএ ছেদিলা সবে ভাবি এইরূপ।
ইহা দেখি ক্রোধে অন্ধ হ‍ইয়া ভূপতি।
দ্বিজগণে তাড়াইলা করিয়া দুর্গতি।
সর্ব্বস্ব হরণ আর করি অপমান।
মুনিগণে খেদাইল নৃপতি পাষাণ।
উত্তর দিকেতে সবে করিলা গমন।
কালক্রমে কালপ্রাপ্ত মরে দ্বিজগণ।
যমদূত যমালয়ে লইয়া চলিল।
পয়ার প্রবন্ধে সৌদামিনী বিরচিল।


অথ কৌশিকাদির যমালয় হইতে বৈকুণ্ঠে গমন।
ত্রিপদী।

দেখি হরিভক্তগণে,শমন সভয় মনে,
জিজ্ঞাসা করেন সর্ব্বজনে।
ওহে হরিভক্তগণ,মম পুরে কি কারণ,
কি করিব কহ হে এক্ষণে ॥
ব্রহ্মা নিজ মনে জানি,কহিলেন দৈববাণী,
হরিভক্ত যত দ্বিজগণে।