বিষয়বস্তুতে চলুন

পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৬
অদ্ভূত-রামায়ণ।

কৌশিক সান্ত্বনা বাক্যে কহিলা রাজনে।
এ রসনা হরি বিনা কিছুই না জানে ॥
সেই পদযুগে বাঁধা কৌশিকের মন।
না করি ইন্দ্রের স্তব শুন হে রাজন॥
কৌশিক কহিলা যদি এতেক বচন।
মালব শ্রীকর আদি কহে সপ্তজন॥
আমাদের শ্রোতৃগণ হরিনাম বিনে।
না শুনি ইন্দ্রের গান শ্রবণ মননে॥
তব গুণগান না শুনিব নৃপবর।
এত কহি সর্ব্বজন হন নিরুত্তর॥
দ্বিজগণ বাক্যে রাজা অতি ক্রুদ্ধ মন।
কহিলেন গাও মম গুণ সভাজন॥
তা হলে অবশ্য শুনিবেন সর্ব্বজন।
রাজ আজ্ঞামাত্র গান করে সভ্যগণ॥


সভ্যগণকৃত রাজগুণগান।

ধন্য হে ভূপতি কলিঙ্গ ঈশ্বর।
তব যশে পরিপূর্ণ ধরা-ধরাধর॥
শান্ত দান্ত ক্ষমাবন্ত, গুণের না হয় অন্ত,
যাঁহার ভযে কৃতান্ত, পলায় পেয়ে হৃদে ডর।
তুমি রাজা ইন্দ্রসম, ধরাতলে নৃপোত্তম,
কে আছে হে তব সম, তাই ভারি নিরন্তর॥