এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪২
অদ্ভূত-রামায়ণ।
সকলের অন্তর্যামি দেব নারায়ণ।
হিরণ্যগর্ভের প্রতি কহেন তখন
কুশদ্বীপনিবাসী যে, কৌশিক ব্রাহ্মণ।
তাঁর সহচারী আদি আর যত জন।
সাধ্যগণ সহ দেহ তাঁহাদের স্থান।
থাকিবে সুকুতূহলে শুনি মম গান।
পরে কহিলেন হরি কৌশিকের প্রতি।
দিগন্ধ নামেতে তুমি হও গণপতি।
চিরকাল মম পুরে বসতি করিয়া।
হরিনামামৃত পিবে শ্রবণ ভরিয়া।
মালব মালতী প্রতি কহিলা শ্রীপতি।
শুন বৈদ্য দ্বিজরাজ আমার ভারতি।
চিরকাল পত্নীসহ হরষিত মনে।
শুন মম গুণগান থাকি মম স্থানে।
পদ্মাক্ষের প্রতি হরি কহেন তখন।
ধন অধিপতি তুমি হও হে এখন।
বহু ধনে ধনী তুমি হবে ধনদাতা।
তোমাকে করিবে স্তব গণের দেবতা।
ঐকান্তিক ভক্ত যাঁরা মগ্ন মম গানে।
না শুনে অন্যের গান কর্ণ আচ্ছাদনে।
দেবত্ব পাইবে হবে দেবের মূরতি।
বৈকুণ্ঠে পরম সুখে করিবে বসতি।