এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নবম সর্গ।
৮১
সৃজন পালন লয় আদি তিন গুণ।
সকলের বীজ হরি নির্গুণ সগুণ।
তাঁর স্থানে পরাজয়ে কি লজ্জা তোমার।
অতএব শুন বাপু কহি প্রতীকার।
বধূসর নামে নদী তীর্থের প্রধান
তপাচার কর গিয়া তাহে করি স্নান।
তেজদ তীর্থের নাম পুণ্যতীর্থবর।
তাহে স্নানে পাইবে তেজস্বী কলেবর।
তোমার প্রপিতামহ ভৃগু মুনিবর।
দেবতার পরিমাণে এক যুগান্তর।
করিয়াছিলেন তপ সেই তীর্থবরে।
অতএব বৎস তুমি যাও তথাকারে।
পিতৃলোকগণের বচন অনুসারে।
সত্বরে চলিলা রাম সেই বধূসরে।
তথা গিয়া স্নান দান করি মুনিবর।
পাইলেন তেজস্বী পূর্ব্বের কলেবর।
এই গ্রন্থ যেই জন শুনে কিম্বা ভণে।
সর্ব্বপাপে মুক্ত, যায় বৈকুণ্ঠভুবনে।
এইরূপে রামচন্দ্র জানকী লইয়া।
মহানন্দে উত্তরিলা অযোধ্যায় গিয়া।
সূত মাগধ বন্দি করিছে বন্দন।
দেবতা তেত্রিশ কোটী করিল স্তবন।