বিষয়বস্তুতে চলুন

পাতা:অন্নদামঙ্গল.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬২
অন্নদামঙ্গল।

এত বেলা হৈল দেখ সিদ্ধি নাহি খাই।
বুদ্ধি হারা হইয়াছি শুদ্ধি নাহি পাই॥
ফাঁফর হইনু দেখ মুখে উড়ে ফেকো।
ভেতাচাকা লাগিল ভুলিয়া হৈমু ভেকো॥
নূতন ঘোটনা কুঁড়া দিয়াছে বিশাই।
আজি বড় শুভ দিন বার কর তাই॥
এমন আনন্দ মোর কবে হবে আর।
সতী নিবসতি এল গেল অন্ধকার॥
যদবধি এই সতী দক্ষযজ্ঞে গিয়া।
ছাড়ি গিয়াছিল মোরে শরীর ছাড়িয়া॥
তদবধি গৃহ শূন্য সিদ্ধি নাহি জানি।
আজি হৈল ইষ্টসিদ্ধি সিদ্ধি দেহ আনি॥
অল্প করি সিদ্ধি লহ মন লক্ষ বার।
ধুতুরার ফল তাহে যত দিতে পার॥
মহুরী মরীচ লঙ্গ প্রভৃতি মসলা।
অধিক করিয়া দিয়া করহ রসলা॥
দুগ্ধ দিয়া ঘন করি ঘুরাও ঘোটনা।
দুধ কুসুম্ভায় আজি হয়েছে বাসনা॥
ভৃঙ্গী মহাকাল ভূত ভৈরবাদি যত।
সকলে প্রসাদ পাবে ঘোট তারি মত॥
শুনি নন্দী মহানন্দে বন্দি পঞ্চাননে।
নূতন ঘোটনা কুঁড়া আনিল যতনে॥
বাছিয়া সিদ্ধির রাশি উড়াইয়া গুঁড়া।
ধুইয়া গঙ্গার জলে পূর্ণ কৈল কুঁড়া॥