এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
আকাশ-প্রদীপ
বলে গেল “ক্ষমা করো, অবুঝের মতো
মিছেমিছি বকেছিনু কত।”
ঢেলা আমি মেরেছিনু চৈত্রে ফোটা কাঞ্চনের ডালে,
তারি প্রতিবাদে ফুল ঝরিল এ স্পর্ধিত কপালে।
নিয়ে এই বিবাদের দান
এ বসন্তে চৈত্র মোর হোলো অবসান॥
ময়ূরের দৃষ্টি
দক্ষিণায়নের সূর্যোদয় আড়াল ক’রে
সকালে বসি চাতালে।
অনুকূল অবকাশ;
তখনো নিরেট হয়ে ওঠেনি কাজের দাবি,
ঝুঁকে পড়েনি লোকের ভিড়
পায়ে পায়ে সময় দলিত করে দিয়ে।
লিখতে বসি,
কাটা খেজুরের গুঁড়ির মতো
ছুটির সকাল কলমের ডগায় চুঁইয়ে দেয় কিছু রস।
৬২