এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কল্কির জন্ম কথা।
৫
দুষ্টে মারি করি রাজা দেবাপি মরুরে।
আসিব আলয়ে ফিরে সত্যযুগ করে॥
এত বলি সুমতির গর্ভে ভগবন।
বৈশাখ দ্বাদশী শুক্লে অবতীর্ণ হন ॥
সুর নর দেখে তুষ্ট করে কত দান।
অপ্সরেরা নৃত্য করে গন্ধর্ব্বেরা গান ॥
ধাই কার্য্য করে ষষ্ঠী শুদ্ধ গঙ্গাজলে।
অম্বিকা কাটিল নাই জয় জয় বলে॥
মেনা দেন বসুমতী, সাবিত্রী আঁতুরে।
আর আর মেয়েগুলো মঙ্গলাদি করে॥
চার হাত দেখে ব্রহ্মা অনিলে পাঠায়
আঁতুরে যাইয়ে বায়ু, জানাইল তাঁয়॥
দেবের দুর্লভ মূর্ত্তি, চতুর্ভুজ হন।
দ্বিভুজ পবন বাক্যে হন নারায়ণ॥
দুই হাত দেখে সব হইল বিস্ময়।
এ দিকেতে বেদ পাঠ দান ধ্যান হয়॥
রাম কৃপ ব্যাস দ্রৌণি আদি মুনিগণ।
হরিরে দেখিতে সবে করে আগমন ॥
বিষ্ণুযশা মহানন্দে পূজে মুনিগণে।
বালকেরে দেখাইল হরষিত মনে॥