বিষয়বস্তুতে চলুন

পাতা:কল্কিপুরাণ (ভুবনচন্দ্র বসাক).pdf/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পদ্মাবতীর স্বয়ম্বর।
১৭


বিষ্ণু প্রিয়তমা জানি পার্ব্বতীর পতি।
কাছে আসি বলে লও বর পদ্মাবতী॥
শ্রীপতি তোমার পতি নয় এ নৃপতি।
বিবাহ করিবে পদ্মে! সেই জগৎপতি॥
যেই জন কামভাবে তোমারে হেরিবে।
সেই জন সেইক্ষণে নারীভাব হবে॥
অসুর গন্ধর্ব্ব নাগ দেব কি চারণ।
কেহ না এড়াবে শাপে বিনে নারায়ণ॥
তপ ছাড়ি ঘরে যাও শুন হরিপ্রিয়ে।
যাতে দেহ ভাল হয় কর তাই গিয়ে॥
এই বর দিয়ে হর অন্তর্হিত হন্।
হর্ষ চিত্তে যান পদ্মা পিতার ভবন॥

ইতি পদ্মার হরবর প্রদান।

পদ্মাবতীর স্বয়ম্বর।

সবিনয়ে বলে শুক, শুন ভগবান।
পদ্মার বিয়ের কথা, অপূর্ব্ব আখ্যান॥
মহারাজ বৃহদ্রথ, মহিষীরে কয়।
ডাগর হইল পদ্মা, দেখে লাগে ভয়॥