বিষয়বস্তুতে চলুন

পাতা:কল্কিপুরাণ (ভুবনচন্দ্র বসাক).pdf/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬৬
কল্কিপুরাণে

বলে ঋষি নাই কিছু অজানা তোমার।
সৃষ্টি স্থিতি লয় কর্ত্তা তুমি সারাৎসার॥
নরে কি অমরে ব্রহ্মা আদি সেবা করে।
তুষ্ট হও পদ্মানাথ সেবিছি অন্তরে॥
কল্কি বলে এঁরা কেবা আগে দুই জন।
কিবা নাম কোথা ধাম কেন আগমন॥
কর যোড়ে বলে মরু করি নিবেদন।
আপনি সকলি জ্ঞাত করুন্ শ্রবণ॥
তর নাভি-পদ্ম হতে জনম ব্রহ্মার।
তাঁহা হতে মোর বংশ ক্রমেতে বিস্তার॥
মোর বংশে ভগীরথ যিনি গঙ্গা আনে।
যে বংশে আপনি আবির্ভূত রাম নামে॥
আনন্দে উথলে, কল্কি মরুরে সুধায়।
বিস্তারিয়ে রাম-কথা শুনাও আমায়॥
সঙ্ক্ষেপেতে মরু বলে গাই রামায়ণ।
সীতাপতি রাম-কার্য্য শুন ভগবন্॥

ব্রহ্মা আদি দেবগণ উপাসনা করি।
অবনীতে অবতীর্ণ হইলেন হরি॥