বিষয়বস্তুতে চলুন

পাতা:গীতবিতান.djvu/৭৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কালমৃগয়া
৬৩১

ঘোরা রজনী, একাকী,
কোথা রহিলে এ সময়ে!
প্রাণ যে চমকে মেঘগরজনে,
কী হবে কে জানে॥

লীলার প্রবেশ


লীলা। বলো বলো, পিতা, কোথা সে গিয়েছে।
কোথা সে ভাইটি মম কোন্ কাননে,
কেন তাহারে নাহি হেরি!
খেলিবে সকালে আজ বলেছিল সে,
তবু কেন এখনো না এল।
বনে বনে ফিরি ‘ভাই ভাই’ করিয়ে,
কেন গো সাড়া পাই নে॥

অন্ধ।  কে জানে কোথা সে!
প্রহর গণিয়া গণিয়া বিরলে
তারি লাগি ব’সে আছি
একা হেথা কুটীরদুয়ারে—
বাছা রে, এলি নে।
ত্বরা আয়, ত্বরা আয়, আয় রে,
জল আনিয়ে কাজ নাই—
তুই যে আমার পিপাসার জল।
কেন রে জাগিছে মনে ভয়।
কেন আজি তোরে হারাই-হারাই
মনে হয় কে জানে॥

লীলার প্রস্থান।

গী ৪১