বিষয়বস্তুতে চলুন

পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৫১

এড়াতে পারলে না আজ প্রভাতে;
আমার ফুলের ফাঁদে পড়লে ধরা গন্ধে আর ওই শোভাতে।

ভেবেছিলে গোপন রেণু ঢাকবে তোমার মোহন বেণু;
লুকাতে পারলে না গো সুন্দরের এই সভাতে।

দুঃখশোকের ভগ্ন ভিতে এসেছিলে অলক্ষিতে,
স্বার্থ-সুখের দুয়ার দিয়ে পথ পেলে গো পালাতে।

আমার বঁধুর আনাগোনা, কোন্‌ পথে তা কেউ জানে না।
শুধু নূপুর যায় গো শোনা পথিকের মন লোভাতে।

আশাবরী

৫৮