বিষয়বস্তুতে চলুন

পাতা:চণ্ডিকা-মঙ্গল.pdf/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৬
চণ্ডিকা-মঙ্গল।


দেবীর অসির ঘায়ে জীবন হারায়।
দন্তের আঘাতে কেহ চুর্ণ হ’য়া যায়॥
ক্ষণেকের মধ্যে সেই অসুরের দল।
নিপাত করিল দেবী কথিয়া সকল॥
চণ্ডবীর দেখি কালী অতি ভয়ঙ্কর।
ভীমা মূর্ত্তি হ’য়ে দেবী বরিষয়ে শর॥
চক্র দ্বারা বিধুমুখী দেবী মহামায়।
সহস্র সহস্র মুণ্ড ছেদিয়া ফেলায়॥
মেঘের উপরে যেন রবির প্রকাশ।
ভয়ঙ্কর নাদ করে অট্ট অট্ট হাস॥
করাল বদনা দেবী দন্ত জ্বলে অতি।
ঘোরতর শব্দে রসাতলে যায় ক্ষিতি॥
সিংহে চড়ি কালী যায় যথা চণ্ডবীর।
কেশে ধরি অসি মারি কাটিলেন শির॥
চণ্ডকে বধিয়া দেবী মুণ্ড প্রতি ধায়।
ক্রোধে খড়্গে মুণ্ড দুই খণ্ড করি যায়॥
চণ্ড মুণ্ড দুই বীর পড়িল দেখিয়া
অতিবেগে ভগ্ন সৈন্য যায় পলাইয়া॥
চণ্ডও মুণ্ডের শির লৈয়া ভগবতী।
অট্ট অট্ট হাসি কহে চণ্ডিকার প্রতি॥
আজি রণস্থলে মহা করিয়া সমর
বধিয়াছি চণ্ড মুণ্ড স্বসৈন্যে সত্বর॥
মহাযুদ্ধ কর তুমি হ’য়া সাবধান।
শুম্ভ আর নিশুম্ভের তুমি লও প্রাণ॥