দেবীকে মারিতে বীর যায় রণ স্থান।
দেবীর উপরে ত্বরা বরিষয়ে শর।
বরিষার বৃষ্টি যেন বহে নিরন্তর।
দেবীর ঘণ্টার শব্দে ভেদিল গগন।
ত্রাসযুক্ত হ’য়া কাঁপে দৈত্য সৈন্যগণ॥
গগন ভেদিল সিংহনাদ শঙ্খ শব্দ।
দেব ঋষিগণ সব হইলেক স্তব্ধ॥
লম্ফে লম্ফে মহাকালী উঠিল আকাশে।
আকাশে ভ্রমণ করে অতুল সাহসে॥
তথায় যে ভগবতী অট্ট অট্ট হাসে।
পূর্ণিমার চন্দ্র যেন ভূবন প্রকাশে॥
অতি কোপে শুম্ভ বীর থাকিয়া সমরে॥
চণ্ডিকার প্রতি বীর কহে উচ্চৈঃস্বরে॥
থাক থাক ওহে চণ্ডী তুই দুষ্ট মতি।
তব জয় ইচ্ছা করে যত দেব ইতি॥
শুম্ভে নিক্ষেপিল শক্তি চণ্ডীর উপরে॥
অগ্নি প্রজ্বলিত শক্তি অতি ভয়ঙ্কর॥
অগ্নি সম আস শক্তি দেবী মারিবার।
দেবী শূলে সেই শক্তি হইল সংহার।
অতি ঘোরতর শব্দ করে দৈত্য নাথ।
আকাশ হইতে যেন হয় বজ্রাঘাত॥
মহা মহা অস্ত্র ছাড়ে দেবীর উদ্দেশে।
সেই সব ভগবতী কাটে অনায়াসে॥
নানা অস্ত্র ভগবতী ছাড়ে দৈত্য প্রতি।