অনেক রকম করে অনেক কথা বল্চি— কিন্তু কোথায় এই মেঘের আয়োজন, এই শাখার আন্দোলন, এই অবিরল ধারাপ্রপাত, এই আকাশপৃথিবীর মিলনালিঙ্গনের ছায়াবেষ্টন! কত সহজ! কি অনায়াসেই জলস্থল আকাশের উপর এই নির্জ্জন মাঠের নিভৃত বর্ষার দিনটি— এই কাজকর্ম্মছাড়া মেঘেঢাকা আষাঢ়ের রৌদ্রহীন মধ্যাহ্নটুকু ঘনিয়ে এসেছে—অথচ আমার সেই লেখার মধ্যে তার কোন চিহ্নই রাখ্তে পারলুম না— কেউ জান্তে পারবেনা কোন্দিন কোথায় বসে বসে সুদীর্ঘ অবসরের বেলায় লোকশূন্য বাড়িতে এই কথাগুলো আমি আপনমনে গাঁথছিলুম! খুব এক পস্লা বর্ষণ হয়ে থেমে এসেছে— এই বেলা চিঠি পাঠাবার উদ্যোগ করা যাক্।
|
[শিলাইদহ |
|
রবি |
[৩০]
ওঁ
ভাই ছুটি
পুণ্যাহের চালান আজ যাবে মনে করেছিলুম— কিন্তু আরো কিছু টাকা আদায়ের চেষ্টায় গেলনা। কাল যাবে। আমার আম ফুরিয়ে এসেছে। কিছু আম না পাঠিয়ে দিলে অসুবিধা হবে। খাওয়া দাওয়া আমাদের সাদাসিধে রকম চল্চে, তাতে শরীরটা বেশ ভাল আছে। বামুন ঠাকুর