এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ৯ ]
গ।
| ১৮৩। | গত কাজে আফ্শোস্। | |
| ১৮৪। | গড়্যা গরুর ভিন্ন গোট। | |
| ১৮৫। | গঙ্গায় যাত্রা, মাশীর বার্ত্তা। | |
| ১৮৬। | গরিবের রাগ পেটে পচে। | |
| ১৮৭। | গড়ন না শড়ন, তায় তিন যায়গায় যোড়ন। | |
| ১৮৮। | গণকের ঘরেই বিধবার মেলা। | |
| ১৮৯। | গরজের আগে চাতুরী। | |
| ১৯০। | গরজ বড় বালাই। | |
| ১৯১। | গঙ্গা বল না দৈব্যই হৈল। | |
| ১৯২। | গয়লার ক্ষমতায় গাভী বেচা। | |
| ১৯৩। | গয়নার মধ্যে মালা কুটুমের মধ্যে শালা। | |
| ১৯৪। | গাধা পিটলে ঘোঁড়া হয় না। | |
| ১৯৫। | গাধা ছুঁচ ছাড়া সকলই বহে। | |
| ১৯৬। | গাধা চলিলেই জল খায়। | |
| ১৯৭। | গান থাকলে হুঁক, ডোম থাকলে মুক। | |
| ১৯৮। | গাভী লও দুয়ে, বলদ লও ব্যায়ে। | |
| ১৯৯। | গ্যাছো ইন্দু ল্যাজে চেনায়। | |
| ২০০। | গাছে কাঠাল গোঁপে তেল। | |
| ২০১। | গাছের ফল গাছের নীচেই পড়ে। | |
| ২০২। | গাভীর বাঁটে দুধ নাই, দুগ্ধ ভাঁড় গয়লা চায়। | |
| ২০৩। | গাই গয়লায় পিরিত থাকলে কাদার উপর দুধ দোহে। | |
| ২০৪। | গা খস্ খস্ পরে টেনা, | |
| ২০৫। | গিঠের কড়িতে মদ খায়, লোকে বলে মাতাল। | |
| ২০৬। | গুরুর কথা যে না মানে, | |
| ২০৭। | গুয়ের কোনই পিঠ শুদ্ধ নয়। | |