এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ১০ ]
| ২০৮। | গুরু মারা বিদ্যা। | |
| ২০৯। | গুঁড়ি কুট্তেই হল রাত, থাকুক পিঠা রাঁধ ভাত। | |
| ২১০। | গুণ থাকলে কাঁদে, কেশ থাকলে বাঁধে। | |
| ২১১। | গুরু নিন্দা অধঃগতি। | |
| ২১২। | গুণা গোরু কি বাঘে খায়? | |
| ২১৩। | গুঁঙ্গা কুকুরের বাঁচায় কি? | |
| ২১৪। | গুটি পোকা নিজের সুতেই বন্দী। | |
| ২১৫। | গো ব্রাহ্মণ বিরলে শুচি। | |
| ২১৬। | গোবরিয়া পোকায় প্রদীপ নিবায়? | |
| ২১৭। | গোরু, জোরু, ধান তিন রাখি বিদ্যমান্। | |
| ২১৮। | গোউর পুত্র কি বামোন্কেই সাজে। | |
| ২১৯। | গেঁঠে সোণা মুখে ঝলক। | |
| ২২০। | গ্রামের শত্রু আর বাহিরের মিত্র সমান। | |
| ২২১। | গ্রামে মানে নাই তার মণ্ডল নাম। | |
| ২২২। | গ্রাম বড় তার বাগতী বাজার। | |
| ২২৩। | গ্রামের মুড়য় বটতলা সাতাইশ ভূতের মেলা। | |
ঘ।
| ২২৪। | ঘরভেদে রাবণ নষ্ট। | |
| ২২৫। | ঘর নাই তার দ্বোয়ার বাঁদে, | |
| ২২৬। | ঘরে বসে রাজমহিষীকেও ডাইন বলে। | |
| ২২৭। | ঘরে নাই ভাজা ভাং, পুত্রের নাম দুর্গারাম্। | |
| ২২৮। | ঘরে নাই সতের কড়া, | |
| ২২৯। | ঘর দ্বারটী তোর, চাবি কাটিটী মোর। | |
| ২৩০। | ঘর না ঢুকতেই চাল বাজে। | |
| ২৩১। | ঘরের ভাত দিয়ে শক্নী পোষে, | |
| ২৩২। | ঘরে ছেলে নাই, দরবারে ছেল্যের কিরে খায়। | |