এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ১১ ]
| ২৩৩। | ঘরে থাকে না বাঘ যখন, শিয়ালের জয়ধ্বনি তখন। | |
| ২৩৪। | ঘরের বালাই বুড়ী, পেটের বালাই মুঢ়ি। | |
| ২৩৫। | ঘর ভাংলে আঁধার ঘরে ভাত। | |
| ২৩৬। | ঘর, বিভাগ, বর, এ তিন মাঘ মাসে কর। | |
| ২৩৭। | ঘরে ভাত থাক্লে কাকের কি অভাব? | |
| ২৩৮। | ঘরে নাই খরছি জনার খেয়ে মর্ছি। | |
| ২৩৯। | ঘর কচ্কচিতে ঘর গৃহস্থের ধ্বংস। | |
| ২৪০। | ঘরে ছুঁচোর কীর্ত্তন, বাহিরে কোঁচার পত্তন। | |
| ২৪১। | ঘাশির সুখে রাজার মোকাম্। | |
| ২৪২। | ঘাটের পাথরে সবাই পা ঘসে। | |
| ২৪৩। | ঘ্রাণেই অর্দ্ধেক ভোজন। | |
| ২৪৪। | ঘায়ের সন্ধান মাছি জানে। | |
| ২৪৫। | ঘি, রুটি, খায় কুকুর পাল্কী চড়ে যায়, | |
| ২৪৬। | ঘুরিল পাখী কয় দিনে কি সাত তাল নয়? | |
| ২৪৭। | ঘোড়া, ঘোড়া, পান এ তিন না ফিরলেই যান। | |
| ২৪৮। | ঘোড়ায় জিন দিয়ে এলেন কি? | |
| ২৪৯। | ঘোলা জলে কি বড়শী বায়? | |
| ২৫০। | ঘোড়ায় চিনে শোওয়ার। | |
| ২৫১। | ঘোল মাগতে পেঁছনে ভাড়। | |
| ২৫২। | ঘোড়ার ল্যাজে চামর হলে নিজের পাখা ঢাকায়। | |
| ২৫৩। | ঘোড়া হলে চাবুক আটকায় না। | |
| ২৫৪। | ঘোড়ার লাথি ঘোড়ায় সয়। | |
চ।
| ২৫৫। | চণ্ডিপাঠও জানি জুত শেলাইও জানি। | |
| ২৫৬। | চলিলেই চল্লিশ বুদ্ধি না চলিলে হতবুদ্ধি। | |
| ২৫৭। | চল্ বল্তেই কাঁদে ঝোল। | |
| ২৫৮। | চড়কের বেলায় রাম রাম। | |
| ২৫৯। | চড় মেরে দণ্ডবৎ! | |