এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ২৩ ]
| ৫২৭। | বসে থাক্রে বক আমার আশে, | |
| ৫২৮। | বসলে ক্রোশ্ আহারে প্রহর ঘটে। | |
| ৫২৯। | বাঘ চিন্লেন গোপাল দাস মহিষের মতন সিং। | |
| ৫৩০। | বাড়ীর গাছা পেটের বাছা। | |
| ৫৩১। | বাদলে বাদলে বেলা যার, সিয়ানা বৌ তিন বার খায়। | |
| ৫৩২। | বাড়ীতে একটা নটে শাগ, যারে না দি তারই রাগ। | |
| ৫৩৩। | বাটলে মরে না কিন্তু কাট্লেই মরে। | |
| ৫৩৪। | বাঘ লাজালে মাটী কামড়ায়। | |
| ৫৩৫। | বগালের স্বাদ কি দরবার? | |
| ৫৩৬। | বাঘে ছুঁলে আঠারো ঘা। | |
| ৫৩৭। | বাশি পড়লে কুত্তায় খায়। | |
| ৫৩৮। | বাঁশের বনে ডোম কানা। | |
| ৫৩৯। | বাপের কালে চাষ নাই, ভালুকের সঙ্গে মিতা। | |
| ৫৪০। | বাপের বিছানা নেকড়া কেঁথা, | |
| ৫৪১। | বাপ মারে নাই মণ্ডুক, পুত্র পুরন্দর। | |
| ৫৪২। | বাঁশ মরে ফুলে, মানুষ মরে বুলে। | |
| ৫৪৩। | বাঁদরের চুল হলে বাঁধিতে জানে না। | |
| ৫৪৪। | বাঁদরের সম্পত্তি গালেই থাকে। | |
| ৫৪৫। | বারো উনন্ তেরো খামার, যথা যাই তথায় আমার। | |
| ৫৪৬। | বাবলাতে চন্দন দিলেও বাবলার গন্ধ মিটে না, | |
| ৫৪৭। | বানিজ্যে বশতে লক্ষ্মী। | |
| ৫৪৮। | বাড়ীর ভিতর তেঁতুল তাল, দুঃখ থাকে সর্ব্ব কাল। | |
| ৫৪৯। | বাপ পণ্ডিত বেটা মুর্খ ডাক বলে তার সদাই দুঃখ। | |
| ৫৫০। | বামন হয়ে চাঁদে হাত। | |
| ৫৫১। | বাঁদ লক্ষ্যে চাস, কুটুম লক্ষ্যে বাস। | |
| ৫৫২। | বাঁদরের হাতে শালগ্রাম, ঘুঁসতে ঘুঁসতে যায় প্রাণ। | |
| ৫৫৩। | বাপ মারে নাই ফড়িঙ্গ, পুত্র বরকন্দাজ। | |