এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ২৪ ]
| ৫৫৪। | বাপ বড় বাপের নাম ডুবিয়ে হরে শুঁড়ির নাতি। | |
| ৫৫৫। | বারো বৎসরে গোবিন্দ দ্বাদশী। | |
| ৫৫৬। | বাঁদা খেকঁড়া বালকের বশ। | |
| ৫৫৭। | বাঘের দক্ষীনা প্রাণ দান। | |
| ৫৫৮। | বামুন ঠাকুর বামুন ঠাকুর চা’ল চিবাইতে পার, | |
| ৫৫৯। | বালানাং রোদনম্ বলং। | |
| ৫৬০। | বামুনকে বস্ত্র দান ভিন্ন তার শানা, | |
| ৫৬১। | বামুন, বাদল, বান, দক্ষিনা পেলেই যান। | |
| ৫৬২। | বিশকর্ম্মার বেটা বাইশকর্ম্মা। | |
| ৫৬৩। | বিয়ে না হতেই উঠনে নাচ্। | |
| ৫৬৪। | বিনা বুঝে কচু খেলে, তেঁতুল কোথায় মিলে। | |
| ৫৬৫। | বিদ্যারত্ন মহাধন। | |
| ৫৬৫। | বিনা লক্ষে বাজি হয় না। | |
| ৫৬৭। | বিশাল শেওড়া অপেক্ষা চন্দনের এক চটাও ভাল। | |
| ৫৬৮। | বিমাতার শ্রদ্ধা গড়গড়্যে পিঠের ঝোল শান বান | |
| ৫৬৯। | বিদ্যাশূন্য ভট্টাচার্য্য। | |
| ৫৭০। | বিপদের বেলায় ভগবান্। | |
| ৫৭১। | বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর। | |
| ৫৭২। | বীর্য্যবানের হাঁক সহজে কি যায় ফাঁক? | |
| ৫৭৩। | বিড়ালের ভাগ্যে শিকাঁ ছিঁড়েছে। | |
| ৫৭৪। | বিনা সোহাগায় সোনা গলে না। | |
| ৫৭৫। | বেচা গোরুর দাঁত দেখায় লাভ কি? | |
| ৫৭৬। | বিষম জনের ফেউ বুঝতে নারে কেও। | |
| ৫৭৭। | বুড় ঘোড়া টাট পুরানা যে বেচে সেই শিয়ানা। | |
| ৫৭৮। | বেটার মুরদের কি সীকা পচা মাছে দেয় গিমা। | |