এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ২৫ ]
| ৫৭৯। | ব্যাপারে অপার দুঃখ চাষে রূপ নাশে, | |
| ৫৮০। | ব্যাপার করিতে গেলাম ভবনদীর কুল, | |
| ৫৮১। | বেল্ পাক্লে কাকের কি? | |
| ৫৮২। | বেঁঠে মানুষ চল্তে, লম্বা মানুষ নলতে, ভাল। | |
| ৫৮৩। | বৈরাগীর জাত্ নাই, গঙ্গার ঘাট নাই। | |
| ৫৮৪। | বোঝার উপর শাকের আঁটী। | |
| ৫৮৫। | বৌ, বিড়ালী, মাছি এই তিন নাই বাছি॥ | |
| ৫৮৬। | বৃদ্ধ বেশ্যা তপস্বিনী। | |
ভ।
| ৫৮৭। | ভল্লুকের অল্প ঘা নখে বৃদ্ধি করে। | |
| ৫৮৮। | ভক্তির বশ ভগবান্। | |
| ৫৮৯। | ভক্ত জন ঈশ্বর প্রিয়। | |
| ৫৯০। | ভাজা খাবে তো তেলের ব্যয়। | |
| ৫৯১। | ভাতের আদর তেলে চিনায়। | |
| ৫৯২। | ভাত খেতে ভুতে কিলায়। | |
| ৫৯৩। | ভাত থাকিলে কাকের অভাব নাই। | |
| ৫৯৪। | ভাত খাইয়া পথ চলে আপনি মরে দৈবের দোষ। | |
| ৫৯৫। | ভাই বিনা ধন নাই যদি না করে হিংসা, | |
| ৫৯৬। | ভাবনাতে মরিল ভবানী তপ্ত ভাতে আমানী। | |
| ৫৯৭। | ভাঙ্গা হাড়ি ঠাঁয়ে দঢ়। | |
| ৫৯৮। | ভাই হয়ত বদল সয়। | |
| ৫৯৯। | ভাই ভাই, ঠাঁই ঠাঁই। | |
| ৬০০। | ভাঙ্গা ঘর চাঁদের আলো যদিন যায় তদিন ভাল। | |
| ৬০১। | ভাটের চুপ চুপ ব্যবসার হীন বেন্যার দান ঠাকুর হীন। | |
| ৬০২। | ভাগের মা গঙ্গা পায় না। | |
| ৬০৩। | ভাবিতে উচিৎ ছিল প্রতিজ্ঞা যখন। | |