বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৮৯২
বঙ্গ-সাহিত্য-পরিচয়।

ব্রাহ্মণীর স্নেহ।শোকার্ত্ত হৃদয় তারদহে চিত্ত অনিবার
পুত্ত্র-শোকে অশ্রুপূর্ণ আঁখি॥
কহে গদগদ স্বরেথাক বাছা মোর ঘরে
পুত্ত্রবৎ করিব পালন।
যেই বিদ্যা শিখিবারেবাঞ্ছা হইবে অন্তরে
সেই বিদ্যা দিবে তপোধন॥

ব্রাহ্মণ ব্রাহ্মণী তবেউভয়েতে এক ভাবে
পুত্ত্রভাব কৈল দুই জনে।
নিত্য নিত্য দ্বিজবরলয়ে রাম দামোদর
নানা বিদ্যা করান পঠনে॥
ব্রাহ্মণী জননীবৎভক্ষ্য ভোজ্য নানামত
দিনে দিনে করান ভোজন।
দেখিয়া যুগল-মুখঘুচে যায় মন দুঃখ
পুত্ত্রশোক হল পাসরণ॥
এই মতে রাম হরিরহিয়া মুনির পুরী
বিদ্যা-শিক্ষা করেন তথায়।

পাঠশালে আর যতদুই চারি দ্বিজসুত
সবে অনুগত দেব-রায়॥
শিষ্য ভাই সবে মিলেএকত্র মুনির টোলে
সকলে করেন অধ্যয়ন।
সুদামা দ্বিজকুমারঅনুগত দামোদর
সদা কৃষ্ণে করয়ে সেবন॥
তাহারে প্রসন্ন অতিহইলেন রমাপতি
প্রিয় সখা করিলেন তারে।
অধ্যয়ন করে যততার নাম লব কত
সবে পাঠ দেন দ্বিজবরে॥
শুন রাজা পরীক্ষিতঅদ্ভুত কৃষ্ণ-চরিত
বিদ্যাশিক্ষা করেন মুরারি।
বিবিধ বিদ্যা।পাঠ দেন মুনিবরশিখে দুই সহোদর
প্রতিদিন এক বিদ্যা করি॥
গীত বাদ্য নৃত্য যততিন বিদ্যা প্রথমতঃ
চতুর্থে শিখিলা নাট্য আর।