বিষয়বস্তুতে চলুন

পাতা:বিশ্বকোষ সপ্তদশ খণ্ড.djvu/৪৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বঙ্গারি
[৪৬৯]
বঙ্গিপুরম্


প্রাদেশিক বিভাগ ১৮৯১৩৭ভূপরিমাণ ১৬৯৫৮০৮৭লোকসংখ্যা
পশ্চিম বাঙ্গালা ১৮৯১৩৭১৩৯৪৯ ১৬৯৫৮০৮৭৮২৪০০৭৬
মধ্য বাঙ্গালা ১৮৯১৩৭৯৯৪৯ ১৬৯৫৮০৮৭৭৭৩৯৯৮৫
উত্তর বাঙ্গালা ১৮৯১৩৭২৩৩৮০ ১৬৯৫৮০৮৭১০০০৫১৭৭
পূর্ব্ব বাঙ্গালা ১৮৯১৩৭৩২৯৭৬ ১৬৯৫৮০৮৭
দক্ষিণ বেহার ১৮৯১৩৭১৫০৮২ ১৬৯৫৮০৮৭৭৭১৬৪১৮
উত্তর বেহার ১৮৯১৩৭২১৭৪৬ ১৬৯৫৮০৮৭১৩৮৩১১২০
উড়িষ্যা ১৮৯১৩৭৮১৬০ ১৬৯৫৮০৮৭৪১৫১২৩৯
ছোটনাগপুর অধিত্যকা ১৮৯১৩৭৬৪৫৫৫ ১৬৯৫৮০৮৭৯৮৫১৩০৮

মোট ১৮৯১৩৭ ১৬৯৫৮০৮৭৭৮৪৯৩৪১০

 এই সংখ্যা গণনায় সুন্দর-বনবিভাগের পরিমাণ ও লোকসংখ্যা গৃহীত হয় নাই।

 এই বিস্তীর্ণ বাঙ্গালায় যে সকল বিভিন্ন জাতি বাস করিতেছে, শ্রেণীগত বা বংশগত বিভিন্নতা অনুসারে তাহারা স্বতন্ত্র স্বতন্ত্র জাতীয় আখ্যায় পরিচিত। ঐ সকল মূলজাতির এবং তাহাদের সংশ্লিষ্ট শাখাপ্রশাখাসমুদ্ভূত বিভিন্ন শ্রেণীর সামাজিক ও নৈতিক ইতিহাস গভর্মেণ্টের উপরোক্ত গণনা বিবরণীতে সন্নিবিষ্ট আছে; বাহুল্যভয়ে তাহা উদ্ধৃত হইল না। ব্রাহ্মণাদি বর্ণচতুষ্টয়ান্তর্গত বিভিন্ন জাতি বা তাহার প্রসিদ্ধ ও প্রধান শ্রেণীর বিবরণ স্থানান্তরে দ্রষ্টব্য।


বঙ্গন (পুং) বঙ্গতীতি বগি-ল্যু। বার্ত্তাকু। চলিত বেগুণ।


বঙ্গভাষা (স্ত্রী) বঙ্গদেশবাসীর কথিত ও লিখিত ভাষা। ইহা সাধারণতঃ বাঙ্গালা ভাষা নামে পরিচিত। [বাঙ্গালা ভাষা শব্দে বিস্তৃত বিবরণ দ্রষ্টব্য।]


বঙ্গমল (পুং-ক্লী) সীস ধাতু। (বৈদ্যকনি॰)


বঙ্গবাড়ী, উত্তরবঙ্গের একটী গণ্ডগ্রাম।


বঙ্গলা (স্ত্রী) রাগিণীবিশেষ। ইহার নামান্তর বঙ্গালী। (হলায়ুধ)


বঙ্গশুল্বজ (ক্লী) বঙ্গশুল্বাভ্যাং রঙ্গতাম্রাভ্যাং জায়তে জন-ড। কাংস্য ধাতু, রাং ও তামার মিশ্রণে এই ধাতু প্রস্তুত হয়; এই জন্য ইহার নাম বঙ্গশুল্বজ। (হেম)


বঙ্গসেন (পুং) বকবৃক্ষ। “বঙ্গসেনস্ত্বগস্তিদ্রুঃ শুকনাশো মুনিদ্রুমঃ।” (ত্রিকা॰) স্বার্থে কন্। বঙ্গসেনক—বকবৃক্ষ। ২ রক্ত বকবৃক্ষ। (রত্নমালা)


বঙ্গসেন, ১ ধাতুরূপ বা আখ্যাতব্যাকরণপ্রণেতা। ২ চিকিৎসাসারসংগ্রহ ও বঙ্গসেন নামক বৈদ্যকরচয়িতা। ইঁহার পিতার নাম গদাধর। কাঞ্জিকা নগরে ইঁহার বাস ছিল।


বঙ্গাধিকশ্রমণ, অতীচারসূত্রপ্রণেতা।


বঙ্গারি (পুং) বঙ্গস্য রঙ্গধাতোররিঃ অস্য বঙ্গধাতোর্জারকত্বাৎ তথাত্বং। হরিতাল। (হেম)

বঙ্গাল (পুং) ভৈরব রাগের পুত্র।

“বঙ্গালঃ পঞ্চমঃ ষষ্ঠো মধুরো হর্ষকস্তথা।
দেশাখ্যো মাধবঃ সিন্ধুর্ভৈরবপুত্রাঃ প্রকীর্ত্তিতাঃ॥”

 ইহার ধ্যান—

“কক্ষানিবেশিতকরণ্ডবরস্তপস্বী,
ভাস্বত্ত্রিশূলপরিমণ্ডিতবামহস্তঃ।
ভস্মোজ্জ্বলো নিবিড়বদ্ধজটাকলাপো
বঙ্গাল ইত্যভিহিতস্তরুণার্কবর্ণঃ॥
ষাড়বো দেববঙ্গালো গৃহাংশন্যাসমধ্যমঃ।
প্রহর্ষে বিনিযোক্তব্যঃ প্রোক্তোঽয়ং মুনিনা স্বয়ং॥”
(সঙ্গীতরত্নাকর)


বঙ্গালিকা (স্ত্রী) ভৈরবরাগের রাগিণী, বঙ্গালী।


বঙ্গালী (স্ত্রী) ভৈরবরাগের রাগিণী।

“ভৈরবী কৌশিকী চৈব ভাষা বেলাবলী তথা।
বঙ্গালী চেতি রাগিণ্যো ভৈরবস্যেব বল্লভাঃ॥” (সঙ্গীতদামো॰)

 ইহার মূর্ত্তি—

“মনোজ্ঞমুক্তাগুণভূষিতাঙ্গী শুকং দধানা ধরণীধরস্থা।
প্রাংশুঃ কুমারী কমনীয়মূর্ত্তির্ব্বঙ্গালিকেয়ং শুচিসাঙ্গগীতা॥”
(সঙ্গীতরত্না॰)

 এই রাগিণী ঔড়ব এবং গৃহাংশ-ন্যাস ও ষড়্জ-ভাগিনী, ইহা ‘ঋ’ ‘ধ’ হীন, এবং ইহার প্রথমে মূর্চ্ছনা এবং এই রাগিণী পূর্ণা।

“বঙ্গালী ঔড়বা জ্ঞেয়া গৃহাংশন্যাসষড়্জভাক্।
ঋধহীনা চ বিজ্ঞেয়া মূর্চ্ছনা প্রথমা মতা।
পূর্ণা বা মদ্বয়োপেতা কল্লিনাথেন ভাষিতা॥” (সঙ্গীতদর্পণ)


বঙ্গাবলেহ, প্রমেহরোগে অবলেহবিশেষ। বঙ্গভস্ম দুই রতি মধুর সহিত লেহন করিবে, পরে গুড় ও গন্ধক ২ তোলা সেবন করিবে বা গুড়ুচীর স্বত্ব ও চিনি দিয়া সেবন করা যাইতে পারে। ইহাতে প্রমেহরোগ আরোগ্য হয়। (রসেন্দ্রসারস॰)


বঙ্গাষ্টক, প্রমেহ রোগে ব্যবহার্য্য ঔষধবিশেষ। প্রস্তুতপ্রণালী—পারা, গন্ধক, লৌহ, রূপা, খর্পর, অভ্র ও তাম্র প্রত্যেক সমান ভাগ এবং সকলের সমান পরিমাণ রঙ্গ একত্র মর্দ্দন করিয়া গজপুটে পাক করিবে। তদনন্তর ঔষধ শীতল হইলে পাত্র হইতে উদ্ধৃত করিয়া লইবে। মাত্রা ২ রতি প্রমাণ। অনুপান মধু, হরিদ্রাচূর্ণ ও আমলকীর রস। ইহা সেবন করিলে বিংশতি প্রকার প্রমেহ, আমদোষ, বিসূচিকা, বিষম জ্বর, গুল্ম, অর্শ, মূত্রাতীসার প্রভৃতি রোগ বিনষ্ট হয়।


বঙ্গিপুরম্, মান্দ্রাজ প্রেসিডেন্সীর কৃষ্ণা জেলার অন্তর্গত একটী নগর। বাপট্‌লা হইতে ১৯ মাইল উত্তরপশ্চিমে অবস্থিত।