বিষয়বস্তুতে চলুন

পাতা:মেঘনাদ সমালোচন.pdf/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মেঘনাদ সমালোচন।

উহা বীর রসাশ্রিত[]। যদিও উহাতে সন্ধি, বিগ্রহ ও অনিষ্ট ঘটনা প্রভৃতি ভিন্ন ভিন্ন বিষয়ের বর্ণনা থাকাতে বীর, করুণ ও রৌদ্র প্রভৃতি অনেক রসের সমাবেশ দেখিতে পাওয়া যায়, কিন্তু সচরাচর কাব্যে নায়ক যে রসের উপযোগী করিয়া বর্ণিত হন, সেই রসেরই প্রাধান্য অঙ্গীকৃত হইয়া থাকে।

 মেঘনাদ নয়সর্গে বিভক্ত। প্রথমসর্গে বীরবাহুর রণস্থলে নিধন বার্ত্তা শ্রবণে লঙ্কেশ্বরের বিলাপ, বীরবাহু-জননী-চিত্রাঙ্গদার সভাস্থলে আগমন ও আক্ষেপোক্তি, চিত্রাঙ্গদার প্রতি লঙ্কেশ্বরের প্রবোধ বাক‍্য ও লঙ্কেশ্বর কর্ত্তৃক মেঘনাদের সেনাপতি পদে বরণ। দ্বিতীয়সর্গে রক্ষঃকুল রাজলক্ষ্মীর প্রবর্ত্তনায় ইন্দ্রজিৎ বৈরি ইন্দ্রের শচীসহ কৈলাসধামে গমন ও ভগবতীর স্তুতি। রামচন্দ্র কর্ত্তৃক অকালে ভগবতীর পূজা, মহাদেবের প্রসাদে লক্ষ্মণের অস্ত্রলাভ। তৃতীয় সর্গে ইন্দ্রজিৎজায়া প্রমীলার লঙ্কাপুরে প্রবেশ এবং মেঘনাদের সহিত পুনঃ সম্মিলন। চতুর্থ সর্গে অশোক বনে বিভীষণ জায়া সরমার সহিত সীতার কথোপকথন ও পঞ্চবটী স্মরণ করিয়া সীতার

  1. গ্রন্থকার কাব্যের প্রারম্ভে সরস্বতীকে সম্বোধন করিয়া কহিতেছেন, গাইব মা বীররসে ভাসি মহাগীত, উরি দাসাে দেহ পদ ছায়া।