এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪৬
মেঘনাদ সমালোচন।
উত্তর করিলা তবে চারুনেত্রা দেবী
চিত্রঙ্গদা;—দেশবৈরি নাশে যে সমরে,
শুভক্ষণে জন্মতার; ধন্য বলে মানি
হেন বীর প্রসূনের প্রসূ ভাগ্যবতী।
কিন্তু ভেবে দেখ, নাথ, কোথা লঙ্কা তব;
কোথা সে অযোধ্যা পুরী? কিসের কারণে,
কোন্ লোভে, কহ, রাজা, এসেছে এদেশে
রাঘব? এ স্বর্ণ লঙ্কা দেবেন্দ্র বাঞ্ছিত,
অতুল ভব মণ্ডলে; ইহার চৌদিকে
রজত প্রাচীর সম শোভেন জলধি।
শুনেছি সরযুতীরে বসতি তাহার
ক্ষুদ্র নর। তব হৈম সিংহাসন—আশে
যুঝিছে কি দাশরথি? বামন হইয়া
কে চাহে ধরিতে চাঁদে? তবে দেশ রিপু
কেন তারে বল বলি? কাকোদর সদা
নম্রশিরঃ কিন্তু তারে প্রহারয়ে যদি
কেহ, উর্দ্ধ্ব-ফণা ফণী দংশে প্রহারকে।
কে, কেহ, একাল অগ্নি জ্বালিয়াছে আজি
লঙ্কাপুরে? হায়, নাথ, নিজ কর্ম্ম-ফলে,
মজালে রাক্ষসকুলে, মজিলা আপনি!
দ্বিতীয় সর্গের প্রারম্ভে সন্ধ্যা বর্ণনটী অতি মনোহর হইয়াছে। এ স্থলে ইহা উল্লেখ করা আবশ্যক