এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মেঘনাদসমালোচন
৬৫
তিনি স্বপ্রণীত অত্যুৎকৃষ্ট মহাকাব্যের যশোবিস্তারের উন্মুখতা স্বচক্ষে দেখিতে পাইলেন।
অসুয়া ছায়ারূপে সদ্গুণের অনুসরণ করে। ছায়ায় যেমন বস্তুর সত্তা প্রতিপাদিত হয়, সেইরূপ অসূয়াও গুণের অস্তিত্ব প্রতিপাদন করিয়া দেয়। কিন্তু রাহুগ্রস্ত সূর্য্যের ন্যায় অসূয়িত সজ্জনের কোনরূপ মালিন্য প্রকাশ পায় না; প্রত্যুত অসূয়াপরায়ণ ব্যক্তিরই মলিনতা প্রতিপন্ন হইয়া থাকে।
সম্পূর্ণ।