বিষয়বস্তুতে চলুন

পাতা:মৈমনসিংহ গীতিকা (প্রথম খণ্ড) - দীনেশচন্দ্র সেন.pdf/৩১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৫৮
মৈমনসিংহ-গীতিকা

পর্‌বোধ না মানে কন্যা পুনাই বুঝায়
যতই বুঝায় কন্যা করে হায় হায়।

রূপবতী বলে “মাও
ধরি তোমার দুই পাও
আমারে লইয়া চল যাই।
যেখানেতে গেছে পতি
অইবাম[] মরণের সাথী
জীবনে আমার কার্য্য নাই॥
মনে মনে দুঃখ পাইলাম
একদিন না বঞ্চিলাম
করিলাম পতি সঙ্গে ঘর।
দুষ্‌মন হইল বাপ
চিত্তে মোর দিল তাপ
মাও বাপ হইয়া হইল পর॥
বিষ খাইয়া মরবাম[] গো আমি
যদি না দেখাও স্বামী
গলেতে তুলিয়া দিবাম কাতি।”
পুনাই বুঝাইয়া কয়
এ বড় বিষয় হয়,
বইল্যা কইয়া[] পোহাইল রাতি॥

প্রভাতে উঠিয়া পুনাই কোন্ কাম করে।
নৌকা সাজাইতে তবে কয় জাঙ্গাইলারে॥
জাঙ্গাইলা আনিল পান্সী ঘাটেতে লাগায়।
কন্যারে লইয়া পুনাই রাজার দেশে যায়॥

দরবারে বইসাছে রায় পাত্রমিত্র লইয়া।
দরবারের ঘরে পুনাই খাড়া হইল গিয়া॥

  1. অইবাম=হইব।
  2. মরবাম=মরিব
  3. বইল্যা কইয়া=বলিয়া কহিয়া।