বিষয়বস্তুতে চলুন

পাতা:সিদ্ধান্তরত্ন (দ্বিতীয় খণ্ড) - উপেন্দ্রমোহন গোস্বামি.pdf/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

1>1顷t@可瓦1 δυ ο হয় ? যৎকালীন জ্ঞান নিজরূপি হইয়া শুদ্ধ হন। সেই শুদ্ধ কবে হন ? যৎকালে সদগুরূপদেশ কর্তৃক লব্ধ তত্ত্বজ্ঞান দ্বারা নিবৃত্তভেদ হয়, তৎকালীন সংকল্পবৃক্ষের ফল হয়, তাহা হইলেই বস্তুতে বস্তুভেদ হয় না । সেই হেতু পরাপরাত্মার অভেদাই যথার্থ, ভেদ, ব্যবহারিক মাত্র এই সিদ্ধ হইল। ত্বং বা আহমস্মি ভগবো দেব তে অহং যোহহং সোহসৌ যোহসৌ সোহহমিতি তত্ত্বমসীত্যাদি বাক্যে ভাগলক্ষণা দ্বারা অর্থাৎ যে লক্ষণাতে কিঞ্চিদংশের পরিত্যাগ ও কিঞ্চিদংশের অপরিত্যাগ হয়, তাহাকেই ভাগলক্ষণা কহে, তদ্বারা বিরুদ্ধগুণাংশ ত্যাগ করিয়া অর্থাৎ ঈশ্বরগত বিভুত্ব ও নিয়ন্তত্ব ও জীবগত অণুত্ব ও নিয়ম্যত্ব এই সকল বিরুদ্ধ গুণাংশ ত্যাগ করিয়া কেবল এক চৈতন্যমাত্ৰ, জীব ও ব্রহ্মের স্বরূপ অবগত হইয়াছে, অতএব বলবান নিগুণ বাক্যের অনুরোধহেতু সগুণবাক্য দুর্বল জানিবে। যদি বল, সৎপুণ্ডরীক'নয়নং মেঘাভং বৈদ্যুতাম্বারমিত্যাদি স্থলে ব্রহ্মের রূপিত্ব শ্রবণহেতু কিরূপে নিগুণ হইতে পারে ? তাহার উত্তর, সেই বিষ্ণুর কোন স্থানে যে রূপ বর্ণনা আছে, তাহ কল্পিতই জানিবে। যথা রামোপনিষদি, চিন্ময়স্যা।দ্বিতীয়স্য নিষ্কালস্যাশারীরিণঃ । উপাসকানাং কাৰ্য্যাৰ্থাৎ ব্ৰহ্মণো রূপকল্পনা । অস্যাৰ্থঃ, বিজ্ঞানময় ও অদ্বিতীয় ও নিরংশ ও দেহেন্দ্ৰিয় প্ৰাণসম্বন্ধ রহিত, এতাদৃশ পরব্রহ্মের রূপকল্পনা কেবল উপাসকের কাৰ্য্যনিমিত্ত হয়। সেই কাৰ্য্যই কি, যথা সপ্ততারাত্মক সূক্ষ্যারুন্ধতী দেখাইবার জন্য বরবধূকে প্রথমত স্কুল সপ্ততারাত্মক অরুন্ধতী দেখাইয়া পরে তন্মধ্যে সূক্ষ্যারুন্ধতী একটি দেখায়, তদ্রুপ বিজ্ঞান R