शिश्कशुद्ध । Sy S) & সম্বিৎশক্তি প্ৰসাদ দ্বারা লব্ধ পার্ষদ ভাব হয়, সে সময় কেন কম্পশ্যেৎ অর্থাৎ প্ৰাকৃত দেহেন্দ্ৰিয়ের অভাব হেতু অপ্ৰাকৃত চক্ষুরাদি দ্বারা কোন বান্ধবাদিকে দেখিবে অর্থাৎ কিঞ্চিৎমাত্র দেখে না, কিন্তু সেই অপ্রাকৃত চক্ষু দ্বারা ভগবানকে দর্শন করে ও ভগবত্তনু সাক্ষাৎকার হয়, এবং তাহাল বাঞ্ছিত তনু লাভ হয়। * তত্ৰ প্ৰমাণং কাঠকৰ্ম্মশ্ৰণতিঃ, যমেবৈষ বৃণুতে তেন লভ্যস্তস্যৈষ আত্মা বৃণুতে তনুং স্বামিতি । অস্যাথ%, যে সাধনসম্পন্ন মুমুক্ষ্ম জীবকে এই পরমাত্মা স্বীকার করেন, ভগবান তাহাকে অন্যের অলভ্য অর্থাৎ সেই ভক্ত লভ্য স্বীয় পার্ষদ শরীর প্রদান করেন । এবং বাচারম্ভনমিত্যাদি স্থলে এই অর্থ যে, প্ৰধান ক্ষেত্ৰজ্ঞ শক্তিযুক্ত কারণ ব্ৰহ্ম হইতে কাৰ্য্য জগৎ অভিন্ন, তাহাতে হেতু বাক্যমাত্র দ্বারা ঘট নামধেয় হইয়াছে, বাস্তব মৃত্তিকাই সত্য। এই অর্থনা করিলে শুক্তি রাজতের ন্যায় জগতের মিথ্যাত্বি স্বীকারে সত্য ব্ৰহ্ম ও অসত্য নশ্বর জগতের অভেদের অনুপপত্তি হয় । ইতোহন্যদাৰ্ত্তমিতি, এস্থলে ব্ৰহ্ম ভিন্ন জগৎ মিথ্যা, এই অর্থ যাহা করিয়াছ তাহা নহে, ব্ৰহ্ম ভিন্ন জগৎ, দুঃখী, এই অর্থ করিতে হইবেক। এতদৰ্থে গীতা ও শ্ৰীভাগবত প্ৰমাণ। যথা, আৰ্ত্তেী জিজ্ঞাসুরার্থার্থতি তস্মাদিদং জগদশেষসৎস্বরূপং স্বপ্নাভিমস্তধিষণং পুরুদুঃখদুঃখর্মিত চ। এই প্ৰমাণদ্বারা নিখিলজগৎ দুঃখি তাহ প্ৰতিপন্ন আছে। এবং একাদশস্কন্ধে গুণাঃ স্বজন্তীত্যাদিশ্লোকে অরবিন্দ নেত্ৰ ভগবান অদ্বৈতবাদ উপদেশ করিয়াছেন, এ কথা কহিতে পার না । যেহেতু ভগবান নিজে পারেশাভিমানী, সেই ভগবানের মিথ্যাভূত বস্তু উপপন্ন
পাতা:সিদ্ধান্তরত্ন (দ্বিতীয় খণ্ড) - উপেন্দ্রমোহন গোস্বামি.pdf/১৭
অবয়ব