ο Σ \υ ?ि|१iरुद्रप्र् । করাতে উপদেশকর্তৃত্ব হইতে পারে না, উপদেষ্ট হইলে তাহাকে সত্যবস্তু কহিতে হয়। এবং একাদশস্কন্ধে পূর্বাপর ভগবঢুক্তি বিরোধ হয়। ঐ একাদশস্কন্ধীয় ভগবদুক্তির তাৎপৰ্য্য এই যে, পরমার্থ সত্য-পরমেশ্বররৈমুখ্য-হেতু জীবের ৎসার রীতি হয়। পরমেশ্বর সাম্মুখ্য হেতু সংসারোপরতি হয়, এই একাদশস্কন্ধে উপন্যাস হইয়াছে। সেই হেতু এই অর্থ করিতে হইবেক যে, নশ্বর রূপে বিশ্ব দর্শন করত হৃদয় শুদ্ধি, এবং লোক সংগ্ৰহ এই ইচ্ছাদ্বারা নিবৃত্ত কৰ্ম্ম অনুষ্ঠান করত, ও যমনিয়মাদি ভজনা করত, মদভিজ্ঞ গুরুর সমীপস্থ হইয়া। তদুপদেশে প্ৰকৃতি, জীব, ঈশ্বর, এই তত্ত্বত্ৰেয় বিদিত হইয়া গুরূপসত্তি লব্ধবিদ্যা দ্বারা সংসার খণ্ডন করে। এই যে ভগবানের স্বমত তাহা ময়োদিতেম্ববহিত ইত্যাদি শ্লোক সকলে পূর্বে দর্শিত হইয়াছে। ভগবান নিজোপদিষ্ট সিদ্ধান্তের পরিপক জ্ঞানের জন্য তৎপ্রতিপক্ষভূত মতান্তর বিংশতি শ্লোকদ্বারা নিরাকৃত করিয়াছেন, সেই বিংশতি শ্লোকের মধ্যে আথৈযামিত্যাদি। সপ্তদশ শ্লোক দ্বারা কৰ্ম্মজড়দিগের মত স্বয়ং উপন্যাস করিয়া দূষিত BBBBLLLBDS DDDD DYBDD BBB LLLBD DB DDSDBBD আশ্রয় করিয়া জীবের স্বতঃকর্তৃত্ব ভোক্তকৃত্ব দূষিত করিয়াছেন। সাংখ্যমতে অস্বতন্ত্র পুরুষ হয়। যাবৎস্যাদিত্যাদি সাৰ্দ্ধশ্লোকদ্বারা জ্ঞানমাত্ৰাদ্বৈতকে আশ্রয় করিয়া সাংখ্যমত দুষিত করিয়াছেন। সেই গুণাঃ স্বজন্তি এই শ্লোকের সাংখ্যমত দ্বারা অর্থ করিতেছেন। গুণ পদে সত্বাদি, ঐগুণ, কৰ্ম্মকে সৃষ্টি করেন; যদি বল, ইন্দ্ৰিয়ই কৰ্ম্মকৰ্ত্তা অনুভূত হয়, তাহাতে
পাতা:সিদ্ধান্তরত্ন (দ্বিতীয় খণ্ড) - উপেন্দ্রমোহন গোস্বামি.pdf/১৮
অবয়ব