বিষয়বস্তুতে চলুন

পাতা:সিদ্ধান্তরত্ন (দ্বিতীয় খণ্ড) - উপেন্দ্রমোহন গোস্বামি.pdf/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S ) सिद्धज़ । বন্ধ্যাঙ্গুতো ভাতি খপুষ্পকৃতশেখরঃ ৷ অস্যার্থ কচ্ছপের লোমের বস্ত্ৰাচ্ছন্ন, শশশৃঙ্গ ধনুর্ধারী, এই বন্ধ্যাপুত্ৰ আকাশপুষ্প-ভূষিত-মস্তক প্রকাশ পাইতেছেন। এই বাক্যের ন্যায় যতো বা ইত্যাদি বেদবাক্যের অপ্রামাণ্য হয়, তাহা হইলে তোমার নাস্তিকতা হয় । জ্যোতিংষী বিষ্ণুরিত্যাদি স্থলে জ্ঞানমাত্র পরিব্রহ্মে ব্যবহারের অধ্যাস হেতু সেই ব্যবহারের এবং তাদ্ভেদের মিথ্যাত্বি এই যাহা কহিয়াছ, তাহা অসৎ । জ্যোতিংষী বিষ্ণুভুবনানি বিষ্ণু, এই স্থলে বিষ্ণুর অধীন বৃত্তি হেতুক চিৎ ও জড়বস্তুকে বিষ্ণুরূপ কহিয়াছেন, পরে জ্ঞান স্বরূপ বলতে ঐ চিৎ ও ख्या फुबटु হইতে ভগবানের বৈলক্ষণ্য বলা হইয়াছে। অশেষ মূৰ্ত্তিঃ, এই শব্দ দ্বারা পরিণামিপ্ৰপঞ্চাকার মূৰ্ত্তি নহে, কিন্তু বস্তুভূত পরিণাম-রহিত চিদ্ৰৰূপ এই প্ৰতিপন্ন হইয়াছে। ততো হি শৈলব্ধি ধারাদিভেদান জানীহি বিজ্ঞানবিজুস্তিতানি। এই শ্লোকার্থ দ্বারা পরমেশ্বর নিমিত্তক প্ৰপঞ্চ উদ্ভব হয়, এবং জীবের ভোগ নিমিত্ত প্ৰপঞ্চ বিরচিত। তত্ৰ প্ৰমাণং, বুদ্ধীন্দ্ৰিয়মনঃপ্রাণান জনানামস্যজৎ প্ৰভুঃ। মাত্রার্থঞ্চ ভবাৰ্থঞ্চ আত্মনেই কল্পনায় চ ৷ অস্যার্থঃ, জন সকলের বিষয়-ভোগ ও জন্ম প্রভৃতি কৰ্ম্ম করণার্থ ও পরলোক-ভোগ ও মোক্ষ নিমিত্ত বুদ্ধি ও ইন্দ্ৰিয় ও মন ও প্ৰাণ, প্ৰভু পরমেশ্বর সৃষ্টি করিয়াছেন। জ্ঞানরূপ এই জীবের অনাদি ভগবদ্বৈমুখ্যকৃত কৰ্ম্মদ্বারা সংসার হয়। ভগবৎসাংমুখ্য হইলে সেই সংসার লীন হয়, এবং স্বরূপের স্মৃত্তি হয়, তাহা বিষ্ণুপুরাণের তোমার উদাহৃত এই শ্লোকের দ্বারা উক্ত হইয়াছে ; যথা, যদা তু শুদ্ধং নিজরূপিসৰ্বকৰ্ম্মক্ষয়ে