मि१ो&द्वाङ्ग । S (N) অতএব বরাহপুরাণে উক্ত আছে; যথা, দ্বিরূপা বংশকৌ তস্য পরমস্য হরোর্বিভোঃ । প্ৰতিবিম্বাংশকাশচাথ স্বরূপাংশক এব চ ৷ প্ৰতিবিম্বাংশক জীবাঃ প্ৰাদুৰ্ভুতাঃ পরে স্মৃতিঃ । প্ৰতিবিম্বেল্পসাম্যং স্বরূপাণীন্তরাণি চ ৷ অস্যাৰ্থঃবিভু হরির দুই রূপ অংশ হয়, প্ৰতিবিম্বাংশ ও স্বরূপাংশ, প্ৰতিবিম্বাংশ জীব, ও স্বরূপাংশ মৎস্যকুৰ্ম্মাদি ; তন্মধ্যে প্রতিবিম্বাংশে অল্প শক্তি, স্বরূপাংশে অধিক শক্তি। যদ্রপ ইন্দ্ৰধনু সূর্যের অনুপাধি-প্ৰতিবিম্ব, তদ্ররূপ ঈশ্বরের উপাধি-রাহিত প্ৰতিবিম্বাংশ জীব হন । তথা চ পৈঙ্গিশ্রীকৃতিঃ । জীব ঈশস্যানুপাধিরিন্দ্রচাপে যথা রবেঃ। সেই ভগবদংশভুত জীবের নিজাং শি-ভগবৎ-বৈমুখ্য হেতু মায়া দ্বারা পরিভাব হয়, ভগবৎসাংমুখ্যে সেই মায়া বিলীন হন, তাহা হইলে স্বরূপ সাক্ষাৎকার সর্বদা স্মৃৰ্ত্তি হয়, যেরূপ মুদগর প্রহার দ্বারা ঘট নাশ হইলে তদগতান্ধকার পলায়ন করে, পরে তত্ৰেস্থ দীপের স্বরূপ-স্মৃৰ্ত্তি তুল্য জীবের স্বরূপ স্মৃৰ্ত্তি হয় এবং পরমাত্মাকে সৰ্ব্বদা দর্শন করে । তত্ৰ প্ৰমাণং শ্বেতাশ্বতর বাক্যৎ । ক্ষরিং প্ৰধানমমৃতাক্ষরং পরঃ ক্ষরাত্মানাবীশতে দেব একঃ । তস্যাভিধানাৎ যোজনাত্তত্ত্বভাবাৎ ভূয়শ্চান্তে বিশ্বমায়ানিবৃত্তিঃ ॥ অস্যার্থ, এক পরমাত্মা, প্ৰধান ও জীবকে নিয়মান করেন। সেই দেবের অভিধান দ্বারা যে অসম্প্রজ্ঞাত সমাধি, তাদ্ধোতু স্বরূপদ্ধয়-স্ফূৰ্ত্তি হয়, পরে বিশ্বমায়া-নিবৃত্তি জীবের হয়, অর্থাৎ মুক্তিলাভ করে। সেই মুক্ত জীব ভগবল্লোক হইতে পুনর্বার পতিত হয় না। তন্ত্ৰ প্ৰমাণং, ন স পুনরাবৰ্ত্তত ইত্যাদি শ্রদ্ৰুতিঃ । সেই যে জীবের ঈশ্বর বৈমুখ্য, অনাদি-কাল-জাত
পাতা:সিদ্ধান্তরত্ন (দ্বিতীয় খণ্ড) - উপেন্দ্রমোহন গোস্বামি.pdf/৬১
অবয়ব