সিদ্ধান্তরত্ন। S \to S রাজত তুল্য রচিতত্ব হেতু দেহানুসন্ধান কালে ও জীব বস্তুত মুক্তই আছেন, সেই জীব পুনর্বার একমেবাদ্বিতীয়মিত্যাদি-বেদান্ত-বাক্য-পরিশীলনের দ্বারা সেই ভ্ৰম হইতে বিমুক্ত হন, এইরূপ ব্যাখ্যা করেন, সেই অদ্বৈতবাদীরা যতো বা ইমানি ভুতানি ইত্যাদি প্ৰপঞ্চসত্য প্রতিপাদক বেদবাক্যের অপ্রামাণ্য করণ হেতুক নাস্তিক জানিবে, তাহা পূর্বে কথিত আছে। যদি বল, অবিদ্যাদ্ধয়ধ্বংসের কার্য্যত্ব আছে, কাৰ্য্য হইলেই অনিত্য হয়, অতএব সেই বিধ্বংস অবিদ্যার পুনর্বার উৎপত্তি হইতে পারে। উত্তর, তাহা নহে, অভাব রূপ কাৰ্য্য নিত্য ; তাহার নিদর্শন, যে ঘটের ধ্বংস হয়, তাহার পুনরাগতি নাই । যদি বল, পরোক্ষ স্বভাব হরির সাক্ষাৎকার কিরূপে হয় ? উত্তর, পরোক্ষস্বভাব হরি হইলেও সর্বদা অনুশীলন দ্বারা উদিত- ভগবৎ কৃপাশক্তি হইতে র্তাহার সাক্ষাৎকার হয়, যদ্রুপ পরোক্ষ ষড়ভুজাদি স্বরের সর্বদা অনুশীলন দ্বারা শ্রাবণ-প্রত্যক্ষ হয়, তদ্রুপ। এইরূপ ভগবান সূত্ৰকার কহিয়াছেন, যথা, প্ৰকাশ্যশ্চ কৰ্ম্মণ্যভ্যাসাদিতি । অস্যার্থঃ, ধ্যানে অভ্যাস হেতু ব্ৰহ্ম প্রকাশ হন। উক্ত প্রকারে দুঃখহানি সুখলাভ রূপ মোক্ষ তাহ সিদ্ধ হইল। মুক্ত নিদুঃখ সুখী এই উক্ত হইল। এতৎ প্রতিকূল কেবলানুভূতিবাদীর মত, পূর্বে নিরাকৃত হইলেও পুনর্ববার মুক্তি-প্রসঙ্গে নিরাকৃত করিতেছেন। কেবলানুভূতি-বাদীরা কহিয়া থাকেন, মুক্তিতে অহম্ভাব বিনাশ হয়, চিৎসুখারাপ কিঞ্চিৎ অবশিষ্ট থাকেন, তিনিই আত্ম বস্তু পুরুষাৰ্থ স্বরূপ। এ কথা
পাতা:সিদ্ধান্তরত্ন (দ্বিতীয় খণ্ড) - উপেন্দ্রমোহন গোস্বামি.pdf/৬৩
অবয়ব