সিদ্ধান্তরত্ন । S 29) আত্মশূন্যতার কেহ দ্রষ্টা নাই, তদ্রুপ স্তম্ভাদি ও শূন্যতার কেহ দ্রষ্টা নাই, এই হেতু মুক্তিতে আত্মার অস্তিত্ব প্রসিদ্ধি আছে । আত্মা হইতে ভিন্ন দুঃখহেতু শরীরেন্দ্রিয়াদির বিনিবৃত্তি হয়, আত্ম্যর নহে।’ পূর্বোক্ত মহাপ্রকরণার্থের উপসংহার হইতেছে। এই সমুদয় গ্ৰন্থ তাৎপৰ্য্য দ্বারা সৰ্বেশ্বর ভগবান শ্যামসুন্দরের জীব-জড়াত্মক-প্ৰপঞ্চ হইতে DBDBD BBBS S SBD DBDBLBBB DBDB DDL DD S DB DDBDS ন্তিক দুঃখহানি ও সুখপ্রাপ্তি হয়, অতএব সমুদয় শাস্ত্র জীবেশ্বরের ভেদপর জানিবে । এস্থলে অভেদবাদীদিগের পূর্বপক্ষ। যদি সকল শাস্ত্ৰ ভেদপর হইল, তবে শাস্ত্রের অভেদ-বাক্যের সঙ্গতি কিরূপে হয় ? উত্তর, অভেদ-বাক্যের সঙ্গতি পূর্বে দর্শিত হইয়াছে, এক্ষণে শেষে পুনর্বারা নিৰ্ম্মল করিয়া দেখাইতেছি। যথা, ব্ৰহ্মাধীন-স্থিতি ও ব্ৰহ্মাধীন-জীবিকা হেতু ও ব্ৰহ্মব্যাপ্য হেতু ও ব্ৰহ্মাধিকরণ হেতু বিশ্বকে ব্ৰহ্মাত্মক বেদে কহিয়াছেন। কোন স্থানে জীব ও ঈশ্বরের স্থানের একতা হেতু এবং মতির একতা হেতু অভেদ কহিয়াছেন ; যথা, প্ৰাতঃকালে পৃথক হইয়া চরণকারি গোসকল সায়ংকালে একতা ভজন করে ; যথা চী, পরস্পর বিবাদ করিয়া রাজা সকল মতির ঐক্য দ্বারা ঐক্য প্রাপ্ত হয়, এবং সঙ্গীত-স্থলে নানা যন্ত্র ও কণ্ঠ স্বরের একতা হেতু স্বরৈক্য প্রাপ্ত হয়। কোন স্থানে জীবাশক্তি ও জড়রূপবিশ্বশক্তি, শক্তিমান পরমেশ্বর হইতে অভিন্ন হেতু অভেদ কথিত আছে। কোন স্থানে ভগবদবতার সকলের অবতারি-ভগবৎ-স্বরূপ হইতে প্ৰতীত যে স্বাগত-ভেদ তাহা নিবারণ করেন, এরূপে
পাতা:সিদ্ধান্তরত্ন (দ্বিতীয় খণ্ড) - উপেন্দ্রমোহন গোস্বামি.pdf/৬৫
অবয়ব