বিষয়বস্তুতে চলুন

পাতা:হুতোম প্যাঁচার নক্সা-দ্বিতীয় ভাগ.pdf/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
হুতোম।
২৩

উত্তম রকম প্রস্তুত কত্তে পারেন; বিশেষত বিস্তর বাই, কথক ও গানে ওযালীর সহিত পরিচয় থাকায় আপন হেক্‌মত ও হুনুরিতে আজ‍্কাল বাবুর দক্ষিণ হস্ত হয়ে উঠেচেন। এঁর পাশে ভবানী বাবু ও মিসুয়ার্স আর্টফুল ডজর‍্স উকীল সাহেবদের হেড‍্কেরাণী হলধর বাবু। ভবানীবাবু ঐ অঞ্চলের অ্যাকজন বিখ্যাত লোক, আদালতে ভারি মাইনের চাকরি করেন, এ সওয়ায় অন্তঃশিলে কোম্পানির কাগজের দালালী, বড় বড় রাজা রাজড়ার আমমোক্তারী ও মকদ্দমার ম্যানেজারি করা আছে। অ্যামন কি, অনেকেই স্বীকার করে থাকেন যে, ভবানীবাবু ধড়িবাজিতে উমেশ হতে সরেস ও বিষয় কর্ম্মে জয়কৃষ্ণ হতেও জবর। ভবানীবাবুর পার্শ্বস্থ হলধরও কম নন্—মনে করুন,হলধর উকীলের বাড়ীর মকদ্দমার তদ্বিরে, ফ্যের ফন্দিতে ও জাল জালিয়াতে প্রকৃত শুভঙ্কর। হলধরের মোচা গোঁপ, মুসকের মত ভুঁড়ি, হাতে ইষ্টিকবচ, কোমরে গোট ও মাদুলি,সরু ফিন্‌ ফিনে সাদা ধুতি পরিধান তার ভিতরে অ্যক্‌টা কাচ, কপালে টাকার মত অ্যাক্‌টা রক্তচন্দনের টিপ ও দাঁতে মিসি-চাদরটা তাল পাকিয়ে কাঁদে ফেলে অনবরত তামাক খাচ্চেন ও গোঁপে তা দিয়ে য্যান বুদ্ধি পাকাচ্চেন―অ্যামন সময় বাবুর মজ‍্লিসে ফলহরি বাবু ও রামভদ্দর বাবু উপস্থিত হলেন, ফলহরি ও রামভদ্দরকে দেখে বাবু সাদর সম্ভাষণে বসালেন, হুঁক্বাবরদার তামাক দিয়ে গ্যাল, বাবুরা শ্রান্তি দূর করে তামাক্ খ্যেতে খ্যেতে একথা সে কথার পর বল্লেন “মশাই আজ রামলীলার বড় ধুম।” আজ্ শুনলেম লক্ষাণের শক্তিশেল