বিষয়বস্তুতে চলুন

পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৫২
অদ্ভুত-রামায়ণ।

জাম্বুবান্ বিভীষণ,সুগ্রীবাদি কপিগণ,
সবে গেল আপন ভবনে।
সকলে মানে বিস্ময়,স্বপ্ন সম জ্ঞান হয়,
মহা ভীতচিত্ত দেবগণে।
শূন্যে দেব ঋষিগণে,রামের জয়কারণে,
বেদপাঠ করেন সঘনে।
করেন আশীষ বাণী,জয়ী হও রঘুমণি,
অরি বধি রক্ষ ত্রিভুবনে।
পেয়ে শঙ্করের বর,মহাদর্পে নিশাচর,
রথ হৈতে নামিয়া ধরায়।
ক্রোধেতে করিয়া ভর,আনে চারি গিরিবর,
সিংহনাদ করে মহাকায়
সেই শব্দে চারি ভ্রাত,চারি রথে মূর্চ্ছাগত,
রাবণ ধরিল চারি জনে।
চারিটী পর্ব্বত লয়ে,চাপাইল চারি ভায়ে,
যুদ্ধ জয় ভাবে মনে মনে।
পরম আহ্‍লাদ মনে,সিংহনাদ ঘনে ঘনে,
সৈন্য সহ নাচে রণস্থলে।
দেখি জানকীর মন,মহাক্রোধে জ্বালাতন,
অঞ্চল বান্ধিলা কটিমূলে।
জনকজা পতিব্রতা,পতিদুঃখে দুঃখান্বিতা,
রথে আর থাকিতে নারিলা।