বিষয়বস্তুতে চলুন

পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দ্বিতীয় সর্গ।


প্রজাগণ বশ,সবে গায় যশ,
বিষ্ণুভক্ত সবে ভূপতি সম॥
নাহি পাপ লেশ,আদি রোগ ক্লেশ,
সুখে রাজ্যদেশ বর্দ্ধিত হয়।
ক্রমেতে রাজার,মনের বিকার,
দিয়া রাজ্যভার মন্ত্রিরে কয়॥
সুখে প্রজাগণে,পালহ যতনে,
আমি যাই বনে ভজিতে হরি।
এই কথা বলি,নৃপ মহাবলী,
যান বনে চলি রাজ্য পরিহরি॥
সহস্র বৎসর,তপ অতঃপর,
করে নৃপবর অরণ্য মাঝে
দেখি সে কঠোর,তপ ভয়ঙ্কর
হয় ভীতান্তর অমররাজে॥
করি যোড়পাণি,কহে সৌদামিনী,
অন্তে চক্রপাণি রেখ চরণে।
রাম ধনুর্দ্ধারী,ভবের কাণ্ডারী,
এ তরুণী তরী রক্ষ তুফানে॥