বিষয়বস্তুতে চলুন

পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তৃতীয় সর্গ।
২১


পূর্ণ ঘট দ্বারে দ্বারে আম্রশাখা তায়।
কদলির তরু তন্নিকটে শোভা পায়॥
নর্ত্তকেতে নাচে গায় কত করে গান।
নানা বর্ণ পতাকা উড়িছে শোভমান॥
রমণীর উলুধ্বনি শঙ্খের বাদন।
ঘরে ঘরে সবে করে মঙ্গলাচরণ॥
আনন্দে মাতিয়া নাচে গায় প্রজাগণ।
বাজিছে বিবিধ বাদ্য কে করে গণন॥
কাড়া পড়া টিকারা মৃদঙ্গ বীণা বাঁশী।
ঢাক ঢোল মোচঙ্গ মাদোল ভেরী কাঁসি॥
বাজিছে নবত কিবা মধুর সুস্বর!
ঋষিগণ বেদপাঠ করে নিরন্তর॥
নানা সাজে সুজজ্জিত হৈল রাজপুরী।
সভাতে আনিতে কন্যা কহে দণ্ডধারী॥
ছদ্মবেশ ধরি যত শ্রেষ্ঠ দেবগণ।
সভাতে বসিলা সবে অতি হর্ষ মন॥
বহু বহু রাজা আর রাজপুত্ত্রগণে
বসিলেন সভাতে বিচিত্র সিংহাসনে॥
শ্রীমতীকে সাজাইয়া প্রিয় সহচরী।
আনিল সভাতে রূপ জিনি বিদ্যাধরী॥
কন্যার দেখিয়া রূপ বিচিত্র গঠন।
চিত্র পুত্তলিকা প্রায় দেখে সভাজন॥