এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩০
কল্কিপুরাণে
শুনে পদ্মা শুক বলে কোথা তিনি রন।
কোথা জন্ম কি করেন জন্ম কি কারণ॥
বোধ করি জান সব খুলিয়া বল না।
হে বিহঙ্গ গাছ থেকে কাছেতে এস না॥
এই সব ফল খাও ঠাণ্ডা জল পান।
সাজাব তোমারে আমি কোরে রত্ন দান॥
রত্ন দিয়ে মুড়ে দেই ও ঠোঁট দুখানি।
মুক্তোয় সাজাব পাখা পুচ্ছে দিব মণি॥
চরণে নূপুর দিব বাজিবে চলিলে।
আর কি করিতে হবে দিও মোরে বলে॥
নিকটে আসিয়ে শুক বলে তুষ্ট মনে।
শম্ভলেতে রমাপতি রন্ ভ্রাতৃসনে॥
পৈতে হলে বেদ পড়ে বিষ্ণুযশা-ঘরে।
রাম কাছে অস্ত্র, শাস্ত্রবিদ্যা শিক্ষা করে॥
শিরবরে অশ্ব অসি বর্ম্ম শুক পান।
ভূপতি বিশাখযূপে দেন ধর্মজ্ঞান॥
শুকমুখে শুনে পদ্মা শুকে সাজাইয়া।
বিনয়ে আনিতে বলে যাও শীঘ্র গিয়া॥