বিষয়বস্তুতে চলুন

পাতা:চণ্ডিকা-মঙ্গল.pdf/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চণ্ডিকা-মঙ্গল।


তাঁর অমাত্যের সনে মিলি রিপুগণ।
রাজ্যে আসি ধনাগার করিল লুণ্ঠন॥
মৃগয়ার ছলে তবে সুরথ রাজন।
বনপথে মনোদুঃখে করিল গমন॥
বিবেকী হইয়া রাজা চলি গেল বন।
উপনীত হৈল রাজা মেধস আশ্রম॥
রাজাকে রাখিল মুনি করিয়া সম্মান।
রহিলেক মহারাজা দেখি রন্য স্থান॥
মায়ামুগ্ধ মহারাজা হৈয়া খেদ চিত্ত।
ধন রাজ্য হারাইয়া খেদ করে নিতা॥
দাস দাসী হয় হস্তী আর পরিজন।
আমা ছাড়ি করে অন্য রাজা উপাসন॥
অনেক দুঃখেতে ধন ক’রেছি সঞ্চয়।
সেই ধন দুষ্টে নিত্য করে অপচয়॥
হেন কালে এক বৈশ্য আসিলেক তথা।
জিজ্ঞাসিল মহারাজ তুমি কেন এথা॥
বৈশ্য বলে নারী, পুভ্র ধনের লোভেতে।
তাড়িয়াছে সবে মিলি, এসেছি বনেতে॥
ধনবান জনক সমাধি মোর নাম।
বিবেকী হইয়া ত্যজিয়াছি নিজ ধান॥
কিন্তু সকলের শোকে হ’য়েছি চিন্তিত।
রাজা বলে মহাশয় একি বিপরীত॥
ধন লোভে যেইজন ঘটা’ল বিচ্ছেদ।
সেই প্রাপিষ্ঠের জন্য কেন কর খেদ॥